৩১ মার্চের মধ্যে বকেয়া DA-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রথম কিস্তির টাকা ৬ মার্চের মধ্যে দিতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা দিতে হবে ৩১ মার্চের মধ্যে। এদিন রায় ঘোষণা করতে গিয়ে, ১৩টি প্রশ্ন তোলে বিচারপতিরা। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন হয়েছে। ২৫ শতাংশ ডিএ দেওয়ার পরে বাকি বকেয়া দেওয়ার ক্ষেত্রে এই কমিটি ঠিক করবে কত হারে, কত তারিখে ডিএ দেওয়া হবে। বাজারে পাইকারি মূল্যের সূচকের ওপরে নির্ধারিত হবে ডিএ। তবে বছরে ২ বার ডিএ দেওয়া সম্ভব নয় আদালতে রাজ্য। সেটাতে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বছরে ১বারই ডিএ দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে ১১ নম্বর এজলাসে রায় পড়া শুরু হয়। তখনই বলা হয়েছে, বকেয়া ডিএ সরকারি কর্মীদের মিটিয়ে দিতেই হবে। কিন্তু ডিএ মেটানোর বিষয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। প্রথম ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার পর বাকি ৭৫ শতাংশ ডিএ নিয়ে কমিটি রিপোর্ট তৈরি করবে। ১৫ মে-র মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়া হবে। ২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।। কোন পদ্ধতিতে দিয়ে দেওয়া হবে তা ঠিক করবে চার সদস্যের এই কমিটি। এই রায়ের দিকে তাকিয়েছিল লক্ষ লক্ষ সরকারিকর্মী। প্রায় এক দশক ধরে ডিএ নিয়ে আইনি লড়াই চলছিল। এবার কত ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় আদালত। সরকারিকর্মীরা ডিএ-কে মৌলিক অধিকারের দাবি তুলেছিল। কিন্তু আদালত তাতে মান্যতা দেয়নি। তারা জানিয়েছেন ডিএ মৌলিক অধিকার নয়। রাজ্যের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে বকেয়া ডিএ মেটানোর জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে তৈরি হয়েছে ৪ সদস্যের একটি কমিটি। তাঁরাই আলোচনা করে ঠিক করবে কীভাবে বকেয়া ডিএ মেটানো হবে।

জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক ৪০ শতাংশ। ২০২৩ সালে ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছিল রাজ্য সরকার। ২০২৪ এবং ২০২৫ সালে ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শেষ হয়েছে ডিএ মামলার শুনানি। আগেই বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু বকেয়া পাননি রাজ্য কর্মচারীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় ঘোষণা।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী