সিপিএমের ভোটব্যাঙ্ক পেতেই হবে, জেলা নেতৃত্বকে ফরমান দিল বিজেপির বঙ্গ–ব্রিগেড

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। কিন্তু বঙ্গ–বিজেপির বুথস্তরের সংগঠন এখনও টালমাটাল। এই আবহে বারবার বৈঠক হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। তাতে ভঙ্গুর সংগঠনের ছবিই উঠে এসেছে। কিন্তু এই অবস্থা সামাল দেওয়া কেমন করে সম্ভব?‌ এই প্রশ্ন দলের অন্দরে ওঠায় বিকল্প পথ খুঁজতে শুরু করে বিজেপি। আর তার জেরেই যে পথ তারা নিয়েছে সেটা কতটা বাস্তবে সম্ভব হবে তা নিয়েও সন্দিহান সবপক্ষই। এই নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা জেলা সভাপতিদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এই নিয়ে বঙ্গ–বিজেপির নেতৃত্বের সঙ্গে তিনবার বৈঠক করেছেন। তাতে তিনি সন্তুষ্ট নন। বরং বুথ স্তরে সংগঠন শক্তিশালী করতে হবে বলেই নির্দেশ দিয়েছেন তিনি। এই কথা শোনার পর রাজ্য কমিটি, জেলা সাংগঠনিক কমিটি এবং মোর্চাগুলির ইনচার্জ ঠিক করা হয়। কিন্তু তারপরও উন্নতি হয়নি পরিস্থিতির। এবার জেলা সভাপতিদের একটা ফরমান দিয়েছে রাজ্য নেতৃত্ব। আর সেখানে বলা হয়েছে, সিপিএম থেকে আসা ভোটব্যাঙ্ক ধরে রাখতে হবে। তার জন্য নীচুতলায় নিবিড় যোগাযোগ বাড়াতে হবে। কোনও অবস্থাতেই সিপিএমের ভোটব্যাঙ্ক ফিরে যাক সেটা যেন না হয় বলে সূত্রের খবর।

অন্যদিকে সিপিএম এখন সেই ভোটব্যাঙ্ক ফেরাতে মরিয়া। সেটা ফিরে পেতে মাঠে–ময়দানে নেমে পড়েছে সিপিএম নেতারা। মানুষের কাছে গিয়ে বিজেপির বদলে সিপিএমকে ভোট দেওয়ার আহ্বান করছেন লালপার্টির সদস্যরা। এই খবর পেয়েছে গেরুয়া শিবিরও। তাই যে ভোটব্যাঙ্ক সিপিএমের থেকে এসেছে তা হাতছাড়া করতে চাইছে না পদ্ম পার্টি। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হল, এই পথ অবলম্বন করতে বলেনি গেরুয়া পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু সংগঠন শক্তিশালী করার চাপ তারা দিয়েছে। সেই চাপ শুনে এখন জেলা নেতৃত্বকে এমনই ফরমান জারি করেছে রাজ্য নেতৃত্ব বলে সূত্রের খবর।

এছাড়া জেলা নেতৃত্ব এই ফরমান পেয়ে এখন কাজে নেমে পড়েছে। তবে একটা অংশ আবার সেটা কেমন করে করা সম্ভব তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে। কারণ বেশ কয়েকটি জেলায় সিপিএমের বিরুদ্ধে সম্মুখসমরে নেমে পড়েছিল বিজেপি। এখন তাদের ভোটব্যাঙ্ক ট্রান্সফার করা বেশ কঠিন কাজ। তার উপর ভোটব্যাঙ্ক ট্রান্সফার ঠেকাতে নেমে পড়েছে সিপিএম। তাই পরিস্থিতি আরও কঠিন। তবে জেলার নেতাদের নিয়ে সম্প্রতি বৈঠকে বসতে চলেছে রাজ্য নেতৃত্ব বলে সূত্রের খবর। তার মধ্যেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এসে সংগঠনের হাল সরেজমিনে দেখবেন বলে জানা গিয়েছে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের