SIR:সুপ্রিম কোর্টে দাখিল হলফনামায় বিজেপির সুরেই মমতার সরকারকে বিঁধল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ যেন অনেকটাই সেই ‘মিলে সুর মেরা-তুমহারা’। বিজেপি নেতারা যে সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধে থাকেন, সুপ্রিম কোর্টে দাখিল হলফনামায় সেই সুরেই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিঁধেছে ‘গেরুয়া বান্ধব’ হিসাবে অভিযুক্ত নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে দায়ের করা হলফনামায় অভিযোগ তোলা হয়েছে, ‘ভোটার তালিকার বিশেষ নিবিড় পরীক্ষা দেশের বাকি ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেও চলছে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো এত বাধা কোথাও পাওয়া যায়নি। রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে।’ শুধু তাই বিজেপি নেতাদের কোরাসে গলা মিলিয়ে জ্ঞানেশের কমিশন বলেছে, ‘বুথ লেভেল অফিসারদের (বিএলও) অভিযোগের পরেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। চোখ বন্ধ করে থেকেছে।’

হলফনামায় বলা হয়েছে, ‘নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে লাগাতার হুমকি দেওয়ার কারণে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে করা অসম্ভব হয়ে উঠেছে। বুথ লেভেল অফিসাররা (বিএলও) হামলা ও হুমকি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। অনেক ক্ষেত্রে জেলা নির্বাচনী আধিকারিককে (ডিইও) হস্তক্ষেপ করতে হয়েছে। তাতে এফআইআর দায়ের করা হলেও দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে বিএলওদের বিক্ষোভ ও ঘেরাওয়ের প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কমিশনের তরফে বলা হয়েছে, ‘ব্যারিকেড ভেঙে সিইও দফতরে ঢুকে পড়েছিল উচ্ছ্বৃঙ্খল জনতা। আধিকারিকরা অবরুদ্ধ ছিলেন। ২৮ ঘন্টার বেশি সময় ধরে কার্যালয় অবরুদ্ধ ছিল। ফলে কাজকর্ম শিঁকেয় উঠেছিল।’

এসআইআরের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির প্রতিবাদে ফরাক্কা-সহ বিভিন্ন জায়গায় গণহারে ইস্তফা দিয়েছেন বিএলও ও মাইক্রো অবজার্ভাররা। তবে হলফনামায় কমিশন দাবি করেছে, ‘ফরাকায় সামাজিক বয়কটের হুমকি পেয়ে এসআইআর প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৫৫ মাইক্রো অবজার্ভার।’

বিজেপি নেতাদের সুরে সুর মিলিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তুলোধনা করে  নির্বাচন কমিশন হলফনামায় বলেছে, ‘দেবীপুরে পর্যবেক্ষকদের ঘিরে ধরে ‘বিজেপি দালাল’ শ্লোগান দেওয়া হয়েছে। এমনকি ঝাঁটা দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের পর্যবেক্ষকদের নিশানা করার পরেই ওই ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গ হল দেশের একমাত্র রাজ্য যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) ‘ওয়াই’ শ্রেণির নিরাপত্তা দিতে হয়েছে।’

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ