বিশ্বসেরা বৈভব-অভিজ্ঞানদের সাড়ে সাত কোটি দিচ্ছে BCCI

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটে ফের গর্বের মুহূর্ত। ষষ্ঠবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে গোটা দেশকে আনন্দে ভাসাল ভারত। এই ঐতিহাসিক সাফল্যের পরই চ্যাম্পিয়ন দলের জন্য সাড়ে ৭ কোটি টাকা নগদ পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। হারারে স্পোর্টস ক্লাবে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে ট্রফি নিশ্চিত করে আয়ুষ মাহাত্রের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

ফাইনালের পর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দলের প্রশংসায় মুখর হন। তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দলের এই সাফল্যে বিসিসিআই এবং সমগ্র দেশ গর্বিত। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় এবং পুরো প্রতিযোগিতায় অপরাজিত থাকার কৃতিত্ব সত্যিই প্রশংসার যোগ্য। এই অসাধারন থাকার কৃতিত্ব সত্যিই প্রশংসার যোগ্য। এই অসাধারন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই দলকে সাড়ে ৭ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচদের বিরুদ্ধে হারতে হারতে জিতল পাকিস্তান

ফাইনালে ভারতের জয়ের ভিত গড়ে দেন বৈভব সুর্যবংশী। প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে তোলে বিশাল ৪১১ রান। এই স্কোর ম্যাচের শুরু থেকেই ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। বৈভবের ব্যাট থেকে আসে ঝড়ো ১৭৫ রান, যা ফাইনালকে কার্যত একপেশে করে তোলে। তিনি মাত্র ৫৫ বলে শতরান পূর্ণ করেন। যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ৩২ বলে অর্ধ শতরান এবং পরের রানটি পূরণ করেন মাত্র ২৩ বলে।

৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড কখনই লড়াইয়ে ফিরতে পারেনি। ক্যালেব ফকনার লড়াই করার চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় চাপ সামলাতে পারেনি ইংল্যান্ড। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে তারা ৩১১ রানে গুটিয়ে যায়। ফলে ১০০ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। আরেকটি অধ্যায় যোগ হয় দেশের ক্রিকেট ইতিহাসে।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের