শনির সন্ধ্যায় সিকিমের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শনিবার সন্ধ্যে ছটা বেজে ৩৫ মিনিটে সিকিমে ভূমিকম্প অনুভূত হয়।ফের ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি।দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও শিলিগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়। অল্প সময়ের জন্য ভূমিকম্প(Earthquake) অনুভব হলেও তার তীব্রতা ছিল যথেষ্ট। উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কম্পন সকলের অনুভব করেন। একইসঙ্গে ভূমিকম্প হয় প্রতিবেশী রাষ্ট্র নেপালেও।

শনিবার রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোন ক্ষয়ক্ষতির সংবাদ নেই। শনিবার সন্ধ্যা ছটা বেজে ৩৫ মিনিটে সিকিমের পাশাপাশি ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং. শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলায়। ভূমিকম্প হয় প্রতিবেশী নেপালেও।আতঙ্কে সাধারণ মানুষ জন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। সন্ধ্যে নেমে যাওয়ায় বেশি আতঙ্ক ছড়ায় দার্জিলিং এলাকায়।

এবারে কম্পনের উৎসস্থল ছিল সিকিমের(Sikkim) গ্যালসিং। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় সিকিমের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১২ বার সিকিম কেঁপে উঠেছে ভূমিকম্পে। শনিবার সন্ধ্যায় আবার ভূমিকম্প অনুভূত করে উত্তরবঙ্গের একাধিক জেলা সহ পাহাড়বাসি। সমতলেও কয়েকটি জায়গাতেও ভূমিকম্প হয়।

বৃহস্পতিবার রাত একটা বেজে ন মিনিটে সিকিমের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে মাটি কেঁপে উঠেছিল স্কেলে কম্পন ছিল ৪.৫। পশ্চিম সিকিমের গ্যালসিং এলাকায় ভূগর্ভ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎস স্থল ছিল। ভূমিকম্প অনুভূত হয়েছে অসম ,নেপাল এবং চিনেও। মাঝরাতে পাহাড় থেকে সমতলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শুক্রবার পর্যন্ত সিকিমে বারবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

গুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে