‘এই ভুলগুলি শোধরানো না হলে…’ প্রথম ম্যাচ জিতলেও সূর্য ও গম্ভীরকে সতর্কবাণী গাভাস্কারের

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই বিশ্বকাপের সূচনা করেচে টিম ইন্ডিয়া। শনিবার (৭ ফেব্রুয়ারি) আহমেদাবাদে আমেরিকা হারিয়েছে সূর্যবাহিনী। তবে এই খেলা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রথমে ব্যাট করতে নেমে খুব একটা বড় রান তুলতে পারেনি ভারত। অধিনায়ক সূর্যকুমারের ব্যাটে ৮৪ রান না আসলে লজ্জায় পড়তে হল মেন ইন ব্লুকে। তবে যাই হোক ভারতীয় বোলারদের সামনে মাথা তুলতে পারেনি আমেরিকা। তবে এই ম্যাচ নিয়ে অনেকেই ভারতীয় টিমকে সতর্ক করেছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন,  এই ম্যাচটি ভারতের জন্য একটি সময়োপযোগী বার্তা হিসেবে কাজ করবে, কারণ সামনের টুর্নামেন্টে আরও বেশি শক্তিশালী হতে হবে ভারতকে।  সুনীল গাভাস্কার বলেছেন যে ভারতের ব্যাটিং লাইনআপ শক্তিশালী কিন্তু তার মানে এই নয় যে পাওয়ারপ্লেতে খেলোয়াররা অসাবধান হয়ে  খেলবেন। 

 ভারত ১৬১ রানের টার্গেট দিয়েও  শেষ পর্যন্ত ৩০ রানে ম্যাচ জিতেছিল। প্রথম ইনিংসে উইকেট যেভাবে পড়েছিল  তা সত্যি চিন্তার কারণ  হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে গাভাস্কার বলেছেন, “১৬০ রানে জয় পাওয়া সহজ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ৩০ রানে জয়ী হওয়াটা আনন্দের।   এখান থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, দলের ব্যাটিংয়ের গভীরতা আছে। যদি ৯, ১০ এবং ১১ নম্বরে আটজন ব্যাটসম্যান এবং বোলার থাকে, কিন্তু যদি সেই আটজন ব্যাটসম্যানের মধ্যে চারজন প্রথম সাত বা আট ওভারে আউট হয়, তাহলে আপনারা সমস্যায় পড়বেন, বিশেষ করে শক্তিশালী এবং অভিজ্ঞ দলের বিপক্ষে।”  তিনি আরও  বলেন, “পাওয়ারপ্লে ছয় ওভারের, কিন্তু তার মানে এই নয় যে ওই ওভারে আপনার চার উইকেট হারানো উচিত। এটা করলে নিজেদের সমস্যায় ফেলতে হবে।” তিনি মনে করিয়ে দেন যে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে, প্রতিটি দলই তাদের সেরাটা দেয় কারণ এই ধরনের সুযোগ বারবার আসে না। 

আরও পড়ুন: সিরাজ-অক্ষরদের দাপটে কুপোকাত আমেরিকা, জয় দিয়ে বিশ্বকাপ শুরু টিম ইন্ডিয়ার

এক নজরে দেখে নিন শনিবার ভারত-আমেরিকার ম্যাচে কী ঘটেছিল?

টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সূর্যবাহিনী। খেলতে নেমেই ভারতীয় ব্যাটিং লাইনআপ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল। এক পর্যায়ে, ১২.৪ ওভারে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ৭৭ রান। সেই সময়ে টিম ইন্ডিয়া  প্রচণ্ড চাপের মধ্যে ছিল। তখন অধিনায়ক সূর্যকুমার যাদব  হাল ধরেন। তিনি ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করেন, যার মধ্যে ১০টি চার এবং ৪টি ছক্কা ছিল।  ইনিংসের জন্য  ভারত ২০ ওভারে কোনওভাবে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে পারে।   পরিস্থিতি এমন ছিল যে এক পর্যায়ে ১৪০ রানও কঠিন বলে মনে হয়েছিল। তবে তারপর আমেরিকায় ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতে থাকে। তারা ৮ উইকেট হারিয়ে করেছিক ১৩২ রান। এই নিয়ে সুনীল গাভাস্কার স্পষ্টভাবে বলেন যে ভারত সহজে জিতলেও কোনও বিশ্বকাপ ম্যাচই সহজ নয়। ২২ গজের ময়দানে যে কোনও সময়ে যা কিছু ঘটতে পারে। 

 

 

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের