সিরাজ-অক্ষরদের দাপটে কুপোকাত আমেরিকা, জয় দিয়ে বিশ্বকাপ শুরু টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাতে মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্ব ক্রিকেটে দুধের শিশু হিসাবে পরিচিত আমেরিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে খাবি খান  ঈশান কিশন-রিঙ্কু সিংহরা। অধিনায়ক সূর্যকুমার যাদব একা কুম্ভ হয়ে না লড়লে চরম লজ্জায় পড়তে হচ্ছিল ব্লু ব্রিগেডের। সূর্যের ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের দৌলতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে  টিম ইন্ডিয়া। চাপ ছিল ভারতের তবে সেই রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে আমেরিকা। শুরুতেই পর পর উইকেট হারাতে থাকে তারা। বিশ্বকাপ জয় দিয়েই শুরু করল মেন ইন ব্লু। 

শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল ভারতীয় বোলাররা। মোহাম্মদ সিরাজ প্রথমে জায়গা পায়নি টি-টোয়েন্টি দলের। তবে হর্ষিত রানা ও বুমরার অসুস্থতাই খুলে দিয়েছে সিরাজের ভাগ্য। বিশ্বকাপ টিমের জায়গা হতেই নিজের সেরাটা দিয়েছেন তিনি। খেলতে নেমে পরপর নিয়েছেন তিনটি উইকেট।  সিরাজের পাশাপাশি অক্ষর  প্যাটেল দুটি উইকেট শিকার করেছেন। একটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী ।  অর্শদ্বীপও নিয়েছেন দুটি উইকেট। 

টসে জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। কিন্তু শুরুটা ভাল হয়নি টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ওভারেই প্রথম বলে ফিরে যান টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বসেরা অভিষেক শর্মা (০)। আলি খানের বলে সঞ্জয়ের হাতে ক্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে ‘গোল্ডেন ডাক’ করেন তিনি। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ঈশান কিশন ও তিলক ভার্মা আগ্রাসী মেজাজে খেলে দলকে এগিয়ে নিয়ে যান। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচন তুলে জীবন ফিরে পেলেও বেশিদূর এগোতে পারেননি ঈশান। পাওয়ার প্লে-র শেষ ওভারে চালিয়ে খেলতে গিয়ে শকউইকের বলে মিলিন্দের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ভারতের ওপেনার। আউটের আগে করেন ১৬ বলে ২০। দু’বল বাদে ফিরে যান তিলক ভার্মাও (১৬ বলে ২৫)। শকউইকের ওভারের শেষ বলে খারাপ শট খেলে সাজঘরে ফেরেন শিবম দুবেও (০)। পাওয়ার প্লে-তেই ভারতের চারটি উইকেট ফেলে দেয় আমেরিকা। আর তাতেই রান তোলার গতি মন্থর হয়ে যায়। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় চার উইকেটে ৬৩।

ছয় নম্বরে নামা রিঙ্কু সিংহ আমেরিকার বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে খাবি খেতে থাকেন। মহসিনের বলে বড় শট খেলতে গিয়ে মিলিন্দের  হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন রিঙ্কু। ১৪ বলে করেন ৬ রান। সাত নম্বরে নামা হার্দিক পাণ্ড্য ক্রিজে নেমেই চালিয়ে খেলার চেষ্টা করেন। একটি চারও মারেন। এর পর চালিয়ে খেলতে গিয়ে হরমীতের বলে ক্যাচ দিলেন সাইতেজার হাতে। ৬ বলে ৫ রান করেন তিনি। সপ্তম উইকেটে অক্ষর পটেল ও অধিনায়ক সূর্য যাদব জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান। সৌরভকে জোড়া চার মেরে ভারতের রান ১০০ পার করে দেন  অক্ষর। তবে চালিয়ে খেলতে গিয়ে তিনিও আউট হন। ১৪ রান করে হরমীতের বলে মহসিনের হাতে ক্যাচ দেন। চাপের মুখে একা কুম্ভ হয়ে লড়ে যান সূর্যকুমার। আমেরিকার বোলারদের পাল্টা মারের মুখে হাঁটেন। ৩৬ বলে অর্ধশতরান তুলে নেন। নয় নম্বরে নামা আর্শদীপ সিংহ ৬ বলে চার রান করেন। শেষ ওভারে দুটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন ভারত অধিনায়ক। শেষ বলে রান নিতে গিয়ে আ্উট হয়ে যান বরুণ চক্রবর্তী। আমেরিকার হয়ে শকউইক চার ওভারে ২৫ রান খরচ করে চারটি উইকেট নেন।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো