মুখ্যমন্ত্রীর উদ্যোগে বড় উপহার, মুর্শিদাবাদে জমির পাট্টা পেলেন ৫৪ টি পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি: নদীভাঙনের তাণ্ডবে দীর্ঘদিন ধরে ঘরছাড়া অনিশ্চিত জীবন কাটাচ্ছিলেন বহু মানুষ। পদ্মা গঙ্গার ভাঙনে ভিটেমাটি থেকে চাষের জমি সবই একে একে নদীগর্ভে তলিয়ে গিয়েছিল। বছরের পর বছর ত্রিপল কিংবা অস্থায়ী আশ্রয়ে বসবাস করতে বাধ্য হওয়া এই পরিবারগুলির কাছে অবশেষে এল কিছুটা স্বস্তির খবর। প্রশাসনের উদ্যোগে ভাঙন কবলিত পরিবারগুলিকে সরকারি জমির পাট্টা দেওয়া হয়েছে।

নদিয়ার লালগোলা ব্লকের তারানগর এলাকার একাধিক মৌজায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, দেওয়ানসরাই গৌরীদাসপুর মৌজায় মোট ২৬ টি পরিবারের মধ্যে ২৩ টি পরিবার পাট্টা পেয়েছেন। পাশাপাশি কাত্তিকপুর মৌজায় ২১ টি পরিবারকে জমির পাট্টা দেওয়া হয়েছে। এছাড়া কালমেঘা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালমেঘা মৌজার হোসনাবাদ এলাকায় ২৮ টি পরিবারকে পাট্টা প্রদান করে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পুলিশি সহায়তায় এবার যাত্রীসাথী অ্যাম্বুলেন্স অ্যাপ, আর্থিক অনুদান ঘোষণা কমিশনারেটের

দীর্ঘদিনের দুর্দশার পর পাট্টা হাতে পেয়ে অনেকের মুখেই হাসি ফুটেছে। ভাঙন কবলিত পরিবারগুলির বক্তব্য, এতদিন পর অন্তত স্থায়ীভাবে থাকার মতো একটি নিরাপদ ঠিকানা পাওয়ার আশ্বাস মিলল। এক পাট্টা প্রাপক বলেন, ” নদী আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। আজ জমির কাগজ পেয়ে মনে হচ্ছে নতুন করে জীবন শুরু করার সুযোগ পেলাম।” আরও কয়েকজন পাট্টা প্রাপক অভিযোগ করেছেন, তাঁদের যেসব জায়গা দেওয়া হয়েছে তা নদীর খুব কাছাকাছি এবং বসবাসের জন্য পুরোপুরি উপযোগী নয়।

প্রশাসন জানিয়েছে, মোট ১৩৪ টি পরিবারকে পাট্টা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম দফায় ৫৪ টি পরিবারকে জমির কাগজ দেওয়া হয়েছিল। পরবর্তী পর্যায়ে বাকিদেরও পাট্টা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১২৩ টি পরিবার দু’শতক করে জমির পাট্টা পেয়েছেন। এই পাট্টার ভিত্তিতে তারা এবার বাংলার আবাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণ করতে পারবেন। দীর্ঘ উদ্বাস্তু জীবনের অবসান আসন্ন বলেই আশাবাদী উপকৃত পরিবারগুলি।

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…

হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

গঙ্গা সপ্তমী আর গঙ্গা দশেরা কী এক? জেনে নিন দুই তিথির পার্থক্য ও বিশেষ যোগ

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা