‘ও রোমিও’তে অভিনয়ের জন্যে এক পয়সাও নিলেন না বিক্রান্ত ও তামান্না, কারণ কী?

সম্প্রতি ছবির প্রযোজক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, তামান্না এবং বিক্রান্ত উভয়েই পারিশ্রমিক ছাড়াই ছবিটির অংশ হতে রাজি হয়েছেন, গল্প শুনে তাঁদের ভাল লেগেছে। বি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনী অবলম্বনে নির্মাণের অভিযোগে আইনি বিপাকে পড়েছে শাহিদ কাপুরের আসন্ন চলচ্চিত্র ‘ও রোমিও’। ছবিটির মুক্তি বন্ধের জন্যে বোম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন উস্তারার মেয়ে। তিনি দাবি করেছেন, ছবিতে থাকা বিষয়বস্তু তাঁর বাবার জীবণীর সঙ্গে মিলে যায়। কিন্তু তাঁকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। যদিও নির্মাতারা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। যাই হোক, মামলায় নির্মাতাদের জয় হয়েছে। আর বোম্বে হাইকোর্ট ছবিটির মুক্তির নির্দেশ দিয়েছে। যাই হোক, এই ছবির মাধ্যমে বহুদিন পরে অভিনয়ে কামব্যাক করছেন শাহিদ কাপুর। এবার তিনি জুটি বাঁধছেন তৃপ্তি দিমরির সঙ্গে। ইতিমধ্যেই ছবির ট্রেলার ভক্ত মহলে ভাল সাড়া ফেলেছে। এছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি। তাঁরাও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, কিন্তু জানেন কী, এই ছবিতে অভিনয়ের জন্যে একটা টাকাও নেননি বিক্রান্ত-তামান্না।

হ্যাঁ, সম্প্রতি ছবির প্রযোজক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, তামান্না এবং বিক্রান্ত উভয়েই পারিশ্রমিক ছাড়াই ছবিটির অংশ হতে রাজি হয়েছেন, গল্প শুনে তাঁদের ভাল লেগেছে। বিক্রান্ত সম্পর্কে, বিশাল ভরদ্বাজ বলেছেন যে, অভিনেতা বেশ কয়েক বছর আগে ও’রোমিওর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। ’12th Fail’ সাফল্যের পরে তিনি বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন। এরপরেই বিক্রান্ত ম্যাসির সঙ্গে আবারও যোগাযোগ করা হলে তিনি পূর্বের প্রতিশ্রুতিকে সম্মান জানান এবং কোনও পারিশ্রমিক ছাড়াই এই ভূমিকায় অভিনয় করার সিদ্ধান্ত নেন। বিক্রান্ত ছবিটির জন্য প্রায় ৮-৯ দিন শুটিং করেছিলেন। ভরদ্বাজ আরও বলেন যে, ছবির বাজেটের সীমাবদ্ধতার কারণে তামান্নাও কোনও পারিশ্রমিক ছাড়াই ও’রোমিও করতে রাজি হন। তামান্না ছবিটির জন্যে প্রায় ১২ দিন শুটিং শেষ করেছিলেন। চরিত্রটির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তিনি কর্মশালা এবং মহড়ায়ও অংশ নিয়েছিলেন।

এদিকে শাহিদ, ও’রোমিওতে উস্তারার ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন ঠান্ডা মাথায় খুনি, কিন্তু প্রেমে পড়ার পরেই তাঁর জীবন বদ্‌লে যায়। শাহিদ এই ছবির জন্য ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রেম, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের বিপজ্জনক জালে আটকা পড়া এক নিরীহ মহিলা আফশার চরিত্রে অভিনয় করার জন্যে তৃপ্তি ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গিয়েছে।অবিনাশ তিওয়ারিকে জালাল নামে একজন নির্মম খুনির চরিত্রে দেখা যাবে। প্রতিবেদন অনুসারে, তিনি তাঁর ভূমিকার জন্যে প্রায় ৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। দিশা পাটানি একজন নৃত্যশিল্পী জুলির ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অদ্ভুত ইসমাইল খানের চরিত্রে অভিনয় করা প্রবীণ অভিনেতা নানা পাটেকর তাঁর ভূমিকার জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। ও’রোমিওর ৭৫ থেকে ৮০ কোটি টাকা বাজেটে নির্মাণ করা হয়েছে। এর ওটিটি এবং স্যাটেলাইট অধিকার ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। ছবিটি আগামী ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?