দিল্লিতে প্রকাশ্য রাস্তায় শুটআউট, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম দৃশ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে প্রকাশ্য রাস্তায় শুটআউট! সোমবার সন্ধ্যায় উত্তর দিল্লির বাওয়ানা এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা তাঁকে রাস্তায় ধাওয়া করে একের পর এক গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই নৃশংস হত্যাকাণ্ড রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে। সেই ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর ব্যবসায়ী হঠাৎ বসে পড়েন। আশেপাশের পথচারীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রকাশ্য রাস্তায় এমন হামলার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

আরও পড়ুন: নির্বাচনের আগেই অপরাধীর সংখ্যা ছাড়াল তিন হাজার, বাংলাদেশে কতজন ‘শুটার’?

এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই গ্যাংস্টার রণদীপ মালিক ও অনিল পণ্ডিত। তদন্তকারী সূত্রের দাবি, ওই দুজন বর্তমানে আমেরিকা থাকে। খুনের পর গ্যাংয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়, যেখানে তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে এবং ভবিষ্যতে বাধা পেলে আরও হিংসাত্মক পদক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর থেকেই দিল্লি পুলিশ ব্যাপক তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় পরিকল্পিতভাবে ব্যবসায়ীকে সঙ্গে যুক্ত বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের নেটওয়ার্ক ও আর্থিক লেনদেনও তদন্তের আওতায় আনা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মা’কে বাঁচাতে গিয়ে আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় কিশোরের

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু