ত্রিকোণ প্রেমের জেরে প্রেমিকের মৃত্যু, আটক ২, মূল অভিযুক্ত পলাতক

Share:

নিজস্ব প্রতিনিধি, মাটিগাড়া: প্রেমঘটিত বিবাদের জেরে প্রাণ গেল ১৫ বছরের এক কিশোরের। নিখোঁজ হওয়ার তিনদিন পর সোমবার রাত দুটো নাগাদ সুকনা ফরেস্ট থেকে উদ্ধার হল শিমুলতলার বাসিন্দা সুবজিৎ মদকের মৃতদেহ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়ার শিমুলতলার বাসিন্দা সুবজিৎ মদকের সাথে বছর পঁচিশের রাজ পাসওয়ানের এক মাস আগে প্রেমঘটিত বিষয় নিয়ে বিবাদ হয়। অভিযোগ, গত শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ রাজ ফোন করে সুবজিৎকে ডেকে পাঠায়।

তারপর থেকেই আর বাড়ি ফেরেনি ওই কিশোর। শনিবার রাত থেকেই পরিবারের লোকজন সুবজিতের খোঁজ না পেয়ে মাটিগাড়া থানার দ্বারস্থ হন। কিন্তু অভিযোগ ওঠে, ঘটনার তিন দিন কেটে গেলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সোমবার ক্ষুব্ধ গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা পুনরায় থানায় গিয়ে বিক্ষোভ দেখালে নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশি তৎপরতা বাড়তেই রাজ পাসওয়ানের দুই সন্দেহভাজন বন্ধু দেব কর্মকার ও তার এক সহযোগীকে আটক করে জেরা শুরু হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সোমবার গভীর রাতে সুকনা ফরেস্টের নির্জন এলাকা থেকে নাবালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে অভিযুক্ত দুই বন্ধু পুলিশের হেফাজতে থাকলেও মূল অভিযুক্ত রাজ পাসওয়ান এখনও পলাতক। মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় শিমুলতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন