শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইতালিতে অনুষ্ঠিত ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে রুশ বংশোদ্ভূত ফিগার স্কেটার আনাস্তাসিয়া গুবানোভার অভিনব স্কেটিং পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে বলিউড গানের তালে তাঁর স্কেটিং প্রদর্শন অনলাইনে দর্শকদের নজর কেড়েছে। ইতিমধ্যেই তাঁর পারফরম্যান্সের একাধিক ভিডিও ইনস্টাগ্রাম ও এক্স-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এবং ভারতীয় দর্শকদের কাছ থেকেও বিপুল প্রশংসা পেয়েছে।

২৩ বছর বয়সী আনাস্তাসিয়া গুবানোভা আন্তর্জাতিক স্তরের একজন পরিচিত ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জর্জিয়ার প্রতিনিধিত্ব করেন। ২০২৩ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তিনি দু’বার ইউরোপিয়ান রৌপ্য পদক জিতেছেন। এছাড়াও আইএসইউ চ্যালেঞ্জার সিরিজ এবং গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতাতেও একাধিক পদক অর্জন করেছেন। অলিম্পিকের পারফরম্যান্সে গুবানোভা বলিউড গানের বিশেষ মিক্সে স্কেটিং করেন। তাঁর পরিবেশনা শুরু হয় ‘অশোকা’ ছবির জনপ্রিয় গান ‘সান সানানা’ দিয়ে। এরপর তিনি বলিউডের জনপ্রিয় একটি ছবির শিরোনাম গানের তালে স্কেটিং করেন, যা দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করে। এই পারফরম্যান্সে তিনি লাল ও সোনালি রঙের পোশাক এবং লাল টিপ পরেছিলেন, যা অনেকেই ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখেছেন। পারফরম্যান্সের কিছু অংশে পাঞ্জাবি লোকনৃত্যের ছোঁয়াও দেখা যায়, যা সাংস্কৃতিক বৈচিত্র্য ও ক্রীড়া দক্ষতার সুন্দর মেলবন্ধন তৈরি করে।

ভারতীয় নেটিজেনদের বড় অংশ তাঁর এই উদ্যোগকে সাংস্কৃতিক সংযোগের উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন। অনেকেই বলিউড সঙ্গীত ও ফিগার স্কেটিংয়ের এই মেলবন্ধনকে অনন্য বলে মন্তব্য করেছেন। বর্তমানে তাঁর এই পারফরম্যান্স আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক