স্বস্তি নেই! এক লাফে আরও ৯ হাজার বেড়ে ২ লক্ষ ৫৮ হাজার হল রুপোর দাম, সোনা কত?

কয়েক সপ্তাহ জুড়ে সোনা-রুপোর দামের ওঠানামা অব্যাহত রয়েছে। গত ২৯ জানুয়ারি ইতিহাসে প্রথম চার লাখ টাকা হয়ে গিয়েছিল রুপোর মূল্য। যা দেখে রীতিমতো মাথায় হাত উঠেছিল ক্রেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক সপ্তাহ জুড়ে সোনা-রুপোর দামের ওঠানামা অব্যাহত রয়েছে। গত ২৯ জানুয়ারি ইতিহাসে প্রথম চার লাখ টাকা হয়ে গিয়েছিল রুপোর মূল্য। যা দেখে রীতিমতো মাথায় হাত উঠেছিল ক্রেতাদের। কেননা বহু মূল্যের কারণে অনেকেই সোনার গহনা কেনার সাহস দেখান না, সেক্ষেত্রে রুপোর গহনা বিকল্প হিসেবে বেছে নেন অনেকে। পাশাপাশি গহনা সব সময় না কিনতে পারলেও দামে নজর থাকে ধনী থেকে দরিদ্র সকলের। এখন আবার বিয়ের মরসুম চলছে, স্বাভাবিকভাবেই গহনার দোকানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কিন্তু সোনা-রুপোর দাম যে হারে বেড়েছিল, এখন সেই তুলনায় অনেকটাই কমেছে এই মূল্যবান ধাতুগুলির দাম। সে কারণে মধ্যবিত্তের মুখে হাসি ফুটছে।

বর্তমানে প্রায় ১.৬০ লক্ষ টাকা সস্তা হলেও বুধবার MCX খোলার সঙ্গে সঙ্গেই রুপোর দাম ৮২০০ টাকারও বেশি বেড়ে গিয়েছে। অন্যদিকে সোনার দাম কত হল? কয়েকদিন ধরে সোনা-রুপোর দাম হ্রাস পেলেও আজ হঠাৎ করেই এই মূল্যবান ধাতুগুলির দাম বেড়েছে। MCX-এ সপ্তাহের তৃতীয় ট্রেডিং দিনে রুপোর দাম ২,৫৮,০০০ টাকায় পৌঁছেছে, রুপোর শেষ মূল্য ছিল ২,৫২,৫৪৮ টাকা। সেই অনুযায়ী গণনা করলে, ১ কেজি রুপোর দাম ৮,২৯০ টাকা বেড়েছে।

তবে উচ্চমূল্য থেকে ১.৬০ লক্ষ টাকা সস্তা হয়েছে রুপোর দাম। পাশাপাশি বুধবার MCX-এ সোনা খোলার সঙ্গে সঙ্গেই ১৬৩৩ টাকা বেড়ে গিয়েছে। আগের ট্রেডিং দিনে মঙ্গলবার, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৬,৮০৩ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু আজ MCX খোলার সঙ্গে সঙ্গেই তা বেড়ে ১,৫৮,৪৩৬ টাকায় পৌঁছেছে। রুপোর মতো সোনার দাম ঊর্ধ্বগতি সত্ত্বেও, এই মূল্যবান ধাতুটি সর্বোচ্চ স্তরের চেয়ে অনেকটাই সস্তা হয়েছে এখন। ২৯ জানুয়ারী, রুপোর সঙ্গে তাল মিলিয়ে, সোনার দামও সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। প্রতি ১০ গ্রামে ১,৯৩,০৯৬ টাকা হয়েছিল। এই সর্বোচ্চ স্তর থেকে, ফিউচার সোনা এখনও প্রতি ১০ গ্রামে ৩৪,৬৬০ টাকা সস্তা হয়েছে।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার