ট্রিপল ট্যাক্স-এ চলছে BJP-র ডবল ইঞ্জিন সরকার, সংসদে দাঁড়িয়ে জোরালো আক্রমণ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সংসদে জোরালো ভাষণে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল বিজেপি। সংসদে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক। সেই সঙ্গেই একযোগে ডবল ইঞ্জিন সরকার নিয়েও আক্রমণ শানান। তবে শুধু বলেই ক্ষান্ত থাকেনি তিনি। এক্স পোস্টে ‘ডবল ইঞ্জিন’ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি তোপ দেগে বলেছেন, ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি যে প্রচার চালায়, বাস্তবে সেই ইঞ্জিন চলছে ‘ট্রিপল ট্যাক্স’-এর জোরে।

এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন,‘ডবল ইঞ্জিন নিয়ে গলা ফাটায় বিজেপি। কিন্তু BJP-র এই ডবল ইঞ্জিন চলছে ট্রিপল ট্যাক্স-এ।’ এখনেই শেষ নয় এক্সের আরও একটি পোস্টে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, “বিজেপি আত্মনির্ভর ভারতের মায়া বিক্রি করেছে। বাংলা স্বনির্ভর বাংলার বাস্তবতা দিয়ে জবাব দিয়েছে।

সংসদে দাঁড়িয়ে অভিষেক অভিযোগ তুলে বলেছেন, কেন্দ্রীয় সরকারের নীতি ও কর কাঠামোর কারণে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ ক্রমশ বাড়িয়ে তুলছে। কেন্দ্র যে হারে কর চাপাচ্ছে তাতে সাধারণ মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিজেপি প্রচারের সময়ে সর্বদা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে প্রচার চালায়। তবে সেটাকেই এবার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন অভিষেক।  

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে