উত্তরবঙ্গের পর্যটন প্রসারকে পাখির চোখ করেছে রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গল-পাহাড় ও নদী ঘেরা উত্তরবঙ্গকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করাই রাজ্যের পর্যটন দফতরের মূল লক্ষ্য। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কলকাতার এক অভিজাত হোটেলে ‘পশ্চিমবঙ্গ পর্যটন অংশীদারিত্ব’ সম্মেলনেই এ কথা স্পষ্ট করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সাধারণ পর্যটকরা আরও বেশি করে যাতে উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশনে যান তার জন্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিনের সম্মেলনের মূল ভাবনা ছিল-‘পশ্চিমবঙ্গের পর্যটনের ভবিষ্যৎ রূপায়ণ’। বাংলায় ক্ষমতার পালাবদলের পরে কিভাবে উত্তরবঙ্গ বদলে গিয়েছে তা তুলে ধরতে গিয়ে জানানো হয়, উত্তরবঙ্গের চা পর্যটন, গ্রামীণ পর্যটন ও হোম স্টের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। তাজ, আইটিসি, ম্যারিয়টের মতো নামী হোটেল সংস্থাগুলো পা রেখেছে। উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রবেশদ্বার হওয়ার সুবিধা নিয়ে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিককে সাধারণ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হিসাবে গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, ‘২০১১ সালে নতুন সরকার তৈরি হওয়ার পর থেকে আমাদের লক্ষ্য ছিল বাংলাকে পর্যটন, সংস্কৃতি এবং শিল্প সব দিক থেকে উন্নত করা। আমরা অনেকটাই সফল হয়েছি, তবে আরও অনেক কাজ বাকি আছে। সেগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা অবশ্যই করতে পারব। উনি স্বপ্নের ফেরিওয়ালা। এই সম্মেলনে পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষরা যেসব পরামর্শ দেবেন তা বাস্তবায়িত করতে  রাজ্য সরকার পদক্ষেপ নেবে। চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই অপেক্ষায় আছি।’

মন্ত্রী ছাড়াও সম্মেলনে ছিলেন পর্যটন দপ্তরের  অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায়, ট্যুরিজম সাব কমিটির চেয়ারম্যান রূদ্র চট্টোপাধ্যায়, ইকো ট্যুরিজম সাব কমিটির চেয়ারম্যান রাজ বসু, রিভার ট্যুরিজম সাব কমিটির চেয়ারম্যান রাজ সিংহ, অ্যাডভেঞ্চার ট্যুরিজম সাব কমিটির চেয়ারম্যান জামলিং তেনজিং, পর্যটন দপ্তরের সচিব সৌমিত্রশঙ্কর সেনগুপ্ত ও পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অভিষেক কুমার তিওয়ারি।

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

রাজ্যে সপ্তম পে কমিশন, খুশিতে মগড়া বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

তোলাবাজি ,সম্পত্তি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন বিধায়কের পুত্র

‘সরকারি শিক্ষাব্যবস্থায় মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে’, নয়া বার্তা মুখ্যমন্ত্রীর

২১ মে থেকে ধর্মঘটে স্যামসাংয়ের ৪৫ হাজার কর্মী, কারণ কী?