ঘাটালে বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার, ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: বিজেপি কার্যালয়ের সামনেই বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার। পোস্টারের নিচে লেখা আদি লড়াকু বিজেপি কর্মী সমর্থক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের(BJP MLA Sital Kapat) নামে মদ দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়া, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তুলে পোস্টার দেখা গেল।সকাল থেকে এই পোস্টার ঘিরে ইতিমধ্যে ঘাটালে শুরু হয়েছে জোর গুঞ্জন। ঘটনায় বিজেপি বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী(Dilip Majhi)। তবে পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবী ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের।

তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন যে বা যারা পোষ্টার দিয়েছেন দুর্নীতির কোনো প্রমাণ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাক তাঁরা। তবে পোস্টার ঘিরে শাসক বিরোধী জোর শোরগোল পড়েছে ঘাটালে। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে গেরুয়া শিবিরের বিধায়কের বিরুদ্ধে এই পোস্টার ঘিরে জোরদার রাজনৈতিক নিশানা করতে শুরু করেছে রাজ্যে শাসক দল। যদিও গেরুয়া শিবির দাবি করছে সবটাই অপপ্রচার এবং ষড়যন্ত্র। বিজেপির বিধায়ক শীতল কপাট দাবি করেন তিনি পাঁচ বছরে এলাকার মানুষের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ স্থাপন করেছেন ।

এলাকায় উন্নয়ন করেছেন। তৃণমূল বুঝতে পেরেছে আসন্ন নির্বাচনে ঘাটালে তারা জিততে পারবেনা। তাই রাতের অন্ধকারে পোস্টার দিয়ে বদনাম করার চেষ্টা করছে। তৃণমূল দলে আদি নব্য ব্যাপার রয়েছে। বিজেপি দলে আদি বা নব্য এরম কোন ব্যাপার নেই। বিজেপি দল নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতারা চক্রান্ত করে এইসব কাণ্ড ঘটাচ্ছে।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের