পটুয়াখালীতে ধরা পড়ল জাল ভোটার, ব্যালট পেপার নিয়ে পালাতে গিয়ে আটক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের প্রথম হচ্ছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভত শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গা থেকে মিলেছে অশান্তির খবর। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার ব্যালট পেপার নিয়ে পালানোর সময় ধরা পড়েছে এক যুবক । তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে তোলা হলে সাজা হিসেবে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর উপজেলার ভোট কেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে  যুবককে আটক করে পুলিশ।  তারপর তাঁকে ভ্রাম্যমান আদালতে তোলা হলে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।   মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তকে উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে হিসেবে চিহ্নিত করা হয়েছে।  .

আরও পড়ুন:  শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জের বুথে ভোটারদের দেখা নেই

 অন্যদিকে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদার (৪৬)কে আটক করা হয়।  ওই একই সময়ে, কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোটদানের গোপন ঘরের  ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা বর্তমানে  পুলিশ হেফাজতে রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলার কর্তা কাউসার হামিদবলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।  

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩