আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ মুজিবের জন্মস্থান গোপালগঞ্জের বুথে ভোটারদের দেখা নেই

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাতটা থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার বেস্টনিতে শুরু হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এবারে ভোট হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও তাঁর দলকে ছাড়াই। সকাল থেকেই মিলছে বেশ কিছু জায়গায় অশান্তির খবর। বাংলাদেশের শাসককে বাছতে বুথে বুথে ভোট দিচ্ছেন বাংলাদেশের সাধারণ মানুষ। তবে একেবারে অন্য ছবি ধরা পড়েছে শেখ মুজিবের  জন্মস্থান গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে। কারণ সেখানে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এমনকি বহু কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর কোনও এজেন্টও নেই। 

এবারের বাংলাদেশের নির্বাচনের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। কারণ ছাত্র আন্দোলনের জেরে মুজিব কন্যা শেখ হাসিনার সরকারের পতনের পর এটাই হচ্ছে প্রথম ভোট।  এমনকি হাসিনার দলকে ভোটে নিষিদ্ধ করা হয়েছে। তাই এই নির্বাচনে লড়ছে না আওয়ামী লিগ। বিশেষ করে নজর ছিল  কিন্তু গোপালগঞ্জের দিকে। ওই এলাকার পরিস্থিতি অন্যরকম হতে পারে এমন আশঙ্কা আগে থেকেই ছিল। কারণ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া  বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সেখানে রয়েছে তাঁর সমাধিস্থলও। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই জেলা থেকে নির্বাচনে লড়তেন।  সংবাদমাধ্যম সূত্রে খবর,  গোপালগঞ্জে প্রিজাইডিং অফিসাররা সকাল ৭টার আগেই ভোট কেন্দ্রে চলে এলেও ভোটার উপস্থিতির হার শূন্যের কাছাকাছি। অথচ সেখানে মোট ভোটার রয়েছেন ২৫৪০ জন এবং যাদের মধ্যে মহিলা ভোটার ১২৪০ জন।

আরও পড়ুন: বাংলাদেশে ভোট শুরু হতে না হতেই ফের খুন হিন্দু যুবক, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার দেহ

প্রসঙ্গত, গোপালগঞ্জ-৩ আসনের মোট ভোটার প্রায় তিন লাখ। এবং, গোপালগঞ্জ ১, ২ ও ৩ এই তিনটি আসনের মোটার ভোটার প্রায় ১০ লাখ। মুজিবের জন্মস্থান এই পুরো জেলাটিই মূলত আওয়ামী লীগ অধ্যুষিত অঞ্চল।  গোপালগঞ্জ-৩ আসন থেকেই শেখ হাসিনা লড়তেন এবং আওয়ামী লীগ যতবারই নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই  এই আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে। কিন্তু এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তাই অনেকে ভোটারদের   ভোটদান নিয়ে  অনাগ্রহ  দেখা দিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ