এই মুহূর্তে

২০ বছর বাদে ক্ষমতায় ফিরলেও বিজয় মিছিল করেছে না বিএনপি

নিজস্ব প্রতিনিধি : ২০ বছর বাদে বাংলাদেশে ক্ষমতায় ফিরতে চলেছে বিএনপি। কিন্তু তারপরেও বিজয় মিছিল করতে রাজি নয় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। তারবদলে দেশজুড়ে প্রার্থনা কর্মসূচির ঘোষণা করেছে বিজেপি। 

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের প্রবীণ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শুক্রবার ঢাকা সহ সারা দেশের মসজিদে মসজিদে প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপি’র পক্ষ থেকে কোনরকম বিজয় মিছিল বা বিজয় সভা করা হবে না। বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে এই প্রার্থনা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সারাদেশের মন্দির গির্জা প্যাগ ওটা সহ অন্যান্য প্রার্থনার জায়গায় নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে হয়েছিল ভোট। নির্বাচন শেষ হতেই শুরু হয় ভোট গনণা। এই নির্বাচনে গোটা বিশ্ব সহ বাংলাদেশের নজর ছিল ঢাকা-১৭ আসনের দিকে। কারণ ওই আসনে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গোটা দিন ধরে চলা উত্তেজনার অবসান হয়েছে ভোরের দিকে। জয়ী হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনে লড়ে ছিনিয়ে নিয়েছেন জয়।

বাংলাদেশে বিরাট জয়ের পথে বিএনপি। ২৯৯ আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছে। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির সভাপতি তারেক রহমান। তিনি  দু’টি আসনেই জয়ী হয়েছেন। সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। ইতিমধ্যে ম্যাজিক ফিগার পেরিয়েছে বিএনপি। সরকারিভাবে ঘোষণা করা না হলেও ২১০ আসনে জয়ী হয়েছে বিএনপি প্রার্থীরা।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ