সবংয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১,আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা সবং-এ। সবং থানা এলাকার চাঁদকুড়ি বাজারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে সবজি ভর্তি একটি পিকআপ ভ্যান। প্রবল ধাক্কার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বৃদ্ধের, গুরুতর জখম হন আরও তিনজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে রবিবার সকালে। পিকআপ ভ্যানটি দ্রুত গতিতে আসছিল বলে অনুমান। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারলে ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানে থাকা এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

আরও পড়ুন: শিবরাত্রির পূণ্যতিথিতেও স্টপেজহীন রাজভাতখাওয়া, ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক

নিহতের নাম বিমল মান্না (৬৫)। তিনি ডেবরার বালিচক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত তিনজনকে তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত দুটি যানবাহন সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসাবধানতাকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য চাঁদকুড়ি বাজার এলাকায় যান চলাচল ব্যাহত হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের