শিবরাত্রির পূণ্যতিথিতেও স্টপেজহীন রাজভাতখাওয়া, ক্ষোভে ফেটে পড়লেন বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: রেল প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি-এই অভিযোগ তুলে শিবরাত্রির দিন রাজাভাতখাওয়া রেল স্টেশনে ট্রেন না থামার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, পুণ্যার্থীদের সুবিধার কথা ভেবে আগেই ট্রেন স্টপেজের দাবি জানানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে কোনও ট্রেনই ওই স্টেশনে থামেনি।

শিবরাত্রি উপলক্ষে বক্সা টাইগার রিজার্ভ-এর জয়ন্তী পাহাড়ে অবস্থিত মহাকাল মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। পাহাড়ি পথ পেরিয়ে মন্দিরে পৌঁছতে ভক্তদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পর্যন্ত অতিরিক্ত ২৫টি বাস চালানো হলেও রেল পরিষেবায় প্রত্যাশিত সহায়তা মেলেনি।

আরও পড়ুন: হস্টেল বাথরুমে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! আত্মহত্যা নাকি অন্য কিছু?

কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া রেল স্টেশনটি জয়ন্তী মহাকাল মন্দিরের নিকটতম স্টেশন হওয়ায় এখানেই একাধিক ট্রেন থামানোর দাবি ওঠে। স্থানীয়দের অভিযোগ, ভক্তদের ভিড় এবং ধর্মীয় উৎসবের গুরুত্ব বিবেচনায় নিয়ে সাময়িক স্টপেজ দিলেই যাতায়াত অনেক সহজ হত। কিন্তু শিবরাত্রির দিন কোনও ট্রেন না থামায় ক্ষোভ আরও বেড়েছে।

এ বিষয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল। অথচ শিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ দিনে রাজাভাতখাওয়া স্টেশনে একটি ট্রেনও থামেনি। ভক্তদের কথা ভেবে অন্তত এই দিন থেকে স্টপেজ চালু করা উচিত ছিল।” তৃণমূল নেতৃত্বের দাবি, অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। যদিও এই প্রসঙ্গে ভারতীয় রেল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, পুণ্যার্থী ও স্থানীয় মানুষের স্বার্থে তারা আন্দোলন চালিয়ে যাবে।

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের