Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাশা ও রনবীরের নামের আড়ালে দেবাদিদেব স্বয়ং! শিবরাত্রিতে বিশেষ তথ্য দিলেন রবিনা

জানেন কী, অভিনেত্রী তাঁর ছেলে ও মেয়ের নামও শিবের নামের সঙ্গে মিলিয়েই রেখে ছিলেন। রবিনা ট্যান্ডন একজন মহান শিবভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দেশজুড়ে পালিত হচ্ছে শিবরাত্রি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত থাকবে তিথি। দেশজুড়ে শিব ঠাকুরের মন্দিরগুলিতে জমছে ভিড়। ভগবান শিবের মহাদেবের মাথায় জল ঢালার জন্যে উপবাসে করছেন ভক্তরা। চার প্রহরে শিবের মাথায় জল ঢালবেন কুমারী মেয়েরা। বিশেষ করে, অবিবাহিত মেয়েরাই শিবের মতো বরের জন্যে শিবরাত্রি করে থাকেন। যাই হোক, রবিবার শিবরাত্রি পালন করবেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনও। শিবের প্রতি তাঁর বিশ্বাস, ভক্তি নতুন কথা নয়। মাঝে মধ্যেই মেয়েকে নিয়ে শিব তীর্থস্থানে বেরিয়ে পড়েন অভিনেত্রী। সেখানে গিয়ে তারকা তকমা মুছে সাধারণের সঙ্গে মিশে যান তিনি। জানেন কী, অভিনেত্রী তাঁর ছেলে ও মেয়ের নামও শিবের নামের সঙ্গে মিলিয়েই রেখে ছিলেন। রবিনা ট্যান্ডন একজন মহান শিবভক্ত। তাঁর পরিবারে আধ্যাত্মিকতা এবং বিশ্বাস বংশ পরম্পরায় চলে আসছে।

আজ মহা শিবরাত্রি উপলক্ষে, একটি সাক্ষাৎকারে অভিনেত্রী শিবের প্রতি তাঁর বিশ্বাসের কথা তুলে ধরে বলেন, ‘শিব হলেন আমার কাছে সর্বপ্রেমময়, সর্বক্ষমতাবান, সর্বজনীন সত্তা। তিনি সর্বব্যাপী। শিবের প্রতি বিশ্বাসের কারণে আমি একজন পশুপ্রেমীও। কারণ শিব পশুপতিনাথ নামে পরিচিত এবং সেই কারণেই আমি তাকে আরও বেশি মূল্যবান বলে মনে করি। তিনি প্রাণী এবং তার সমগ্র রূপকে ভালোবাসেন, তাঁর চিরপ্রেমময় নন্দীজি সর্বদা তাঁর সঙ্গে থাকতেন, তাঁর কালভৈরবের রূপ যেখানে তাঁর চারপাশে সর্বদা কুকুর থাকে।’ এরপর অভিনেত্রী বলেন যে, তাঁর সন্তানদের নাম, রাশা থাদানি এবং রণবীর থাদানি, শিব থেকে এসেছে। রবিনার কথায়, রাশার আসল নাম তাঁর কুণ্ডলীতে বিশাখা, রণবীরের নাম বর্ধন এবং আমার কাছেও এটি ভগবান শিব। মহাদেব সর্বদা আমার জীবনে এবং বিভিন্ন উপায়ে তাঁর উপস্থিতি অনুভব করান। তিনি আমার সুখ, সংগ্রামে, প্রতিটি কঠিন পরিস্থিতিতে আমার পাশে আছেন।’

এরপর তিনি বলেন, প্রতি বছর মহা শিবরাত্রি উদযাপনে রবিনার বাড়িতে রুদ্র অভিষেক করা হয়। অন্যথায় তিনি মহাশিবরাত্রি উদযাপনের জন্য কাশী যান। শেষ দুটি মহাশিবরাত্রি রাশা এবং তিনি দুজনেই কাশীতে ছিলেন। তবে এবার তিনি সদগুরুজির আশ্রমে ইশা ফাউন্ডেশনে থাকবেন। ইতিমধ্যে রবিনা ১২টি জ্যোতির্লিঙ্গের তীর্থযাত্রা সম্পন্ন করেছেন। তিনি ২০২৩ সালে ১৭ ফেব্রুয়ারি কাশী বিশ্বনাথে ১২টি জ্যোতির্লিঙ্গ দর্শন শুরু করেছিলেন, এক বছরের মধ্যে, ২০২৪ সালের পরবর্তী মহা শিবরাত্রি পর্যন্ত, রাশা এবং তিনি ১২টি জ্যোতির্লিঙ্গের সমস্ত সমাপ্ত করে কাশীতে শেষ মহা শিবরাত্রি ভ্রমণের মাধ্যমে এটি শেষ করেন।

বড় স্বীকারোক্তি, অপারেশন সিঁদুরের সময় হাফিজ সাঈদ-মাসুদ আজহারের হয়ে লড়েছিল পাকিস্তানি সেনা

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো