কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

Share:

নিজস্ব প্রতিনিধি: কসবায় এক যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই ঘটনায় কলকাতা পুলিশ মোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । ধৃতদের নাম আকাশ সিং (২১ )রাহুল শাহ (২১ )আদিত্য গিরি (২১)। ধৃতরা সকলেই যুবক। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪০(৩)৭৪/১১৫(২),৩৫ ও বি এন এস ধারায় মামলা রুজু করেছে কসবা থানার(Kasba P.S.) পুলিশ।অভিযোগ অনুযায়ী, শুক্রবার গভীর রাতে, প্রায় ১১টা নাগাদ কসবা থানার অন্তর্গত নিউ বালিগঞ্জ রোডে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরদিন শনিবার ওই যুবতী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর(FIR) নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।

তরুণীর অভিযোগ, ঘটনার রাতে তিনি রাস্তায় থাকাকালীন একটি কালো রঙের চারচাকা গাড়ি এসে তাঁর সামনে দাঁড়ায়। গাড়িতে থাকা কয়েকজন যুবক আচমকাই তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয়। অভিযোগ, এরপর চলন্ত গাড়ির মধ্যেই অভিযুক্তরা তাঁর সঙ্গে অশালীন আচরণ করে এবং শ্লীলতাহানি চালায়। আতঙ্ক ও ভয় দেখিয়ে তাঁকে চুপ থাকতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তরুণী।থানায় দায়ের করা অভিযোগে মোট পাঁচজন যুবকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে দু’জনের নাম ও পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি।

বাকি তিনজনের পরিচয় জানা না থাকায় তাঁদের অজ্ঞাতপরিচয় হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে থেকে তিনজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের গুরুত্ব বিচার করে দ্রুত তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি (CCTV)ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের খোঁজ নেওয়া হচ্ছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দুইজনের খোঁজে তল্লাশি চলছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ জোরকদমে করা হচ্ছে। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে তদন্তকারী সংস্থা।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর