৭০ বছরের বৃদ্ধ বাবাকে নৃশংসভাবে কুপিয়ে খুন নেশাগ্রস্ত কুপুত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়-এর বিলাসপুর জেলায় এক শিউরে ওঠার মতো হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। সোমবার সিরগিট্টি থানা এলাকা-র সন্নাডোল এলাকায় এই নৃশংস ঘটনা ঘটেছে, যা পুরো এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭০ বছর বয়সি মনরাখন ধ্রুবকে তাঁর নিজের বাড়িতেই সন্দেহজনক পরিস্থিতিতে খুন করা হয়েছে। প্রাথমিক তদন্তে মৃতের ছেলে নীতু ধ্রুবকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার সকালে এক যুবককে অস্বাভাবিক আচরণ করতে দেখে সন্দেহ হয় তাদের। এরপর তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার সময় তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে পুলিশ তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা ভয়াবহ দৃশ্য দেখতে পায়। বাড়ির ভিতরে মনরাখন ধ্রুবের রক্তাক্ত দেহ পড়ে ছিল। অভিযোগ, ফাওড়া দিয়ে কুপিয়ে তাকে খুন করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিল। পরিবার ও প্রতিবেশীদের দাবি, বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত। অভিযুক্ত নেশাগ্রস্তও হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।

৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড, কাকে কৃতিত্ব দিলেন সুইস কোচ?

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

শেষ আটে কে কার মুখোমুখি হবে? জেনে নিন বিস্তারিত তথ্য

বারুইপুর কাণ্ডে পুলিশের গুলিতে খতম অভিযুক্ত প্রভাস মণ্ডল

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়

বর্ষার জল থেকেই কানে সংক্রমণ? অবহেলা করলেই বাড়তে পারে বিপদ!

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন