জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: একনাগাড়ে বর্ষণে জলভাসি বন্দরনগরী চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪১২ মিলিমিটার। যা ৪৩ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন। থমকে গিয়েছে জনজীবন। পরিস্থিতি এমনই যে বুধবারের উচ্চ মাধ্যমিক-সহ একাধিক পরীক্ষাও বাতিল করে দেওয়া হয়েছে। একাধিক জায়গায় বিদ্যু‍ৎ ও পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। চট্টগ্রাম পুর নিগমের অকর্মণ্যতা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

গত সোমবার (৬ জুলাই) থেকেই মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে একনাগাড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সোমবার দুপুর তিনটে থেকে মঙ্গলবার দুপুর তিনটে পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ৪১২ মিলিমিটার । আর সোমবার সন্ধে ছয়টা থেকে মঙ্গলবার সন্ধে ছয়টা পর্যন্ত ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।  চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানিয়েছেন, ১৯৮৩ সালের ৪ অগস্ট ৪১১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড ছিল। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় বিগত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বন্দরনগরীতে।

টানা বর্ষণ ও জোয়ারের জলে শহরের নিচু এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। কোথাও হাঁটুসমান তো কোথাও কোমরসমান জল জমেছে। রিকশার চাকা ও ছোট গাড়িও জলের তলায় চলে গিয়েছে। তীব্র বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। যার ফলে ‘পর্যটক’ ও ‘প্রবাল’ এক্সপ্রেসের প্রায় এক হাজার যাত্রী বিভিন্ন স্টেশনে আটকে পড়েছেন। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করা ৪৩টি জাহাজের পণ্য খালাস কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারা তিনটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটকে ঢাকায় পাঠিয়েছেন বিমান কর্তৃপক্ষ।পূর্ব নাসিরাবাদে দেওয়াল ধসে শফিকুল রহমান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাছাড়া তার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জলের তলায় চলে যাওয়ায় আজ বুধবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভূমিধসের ঝুঁকিতে থাকা ২৬টি পাহাড়ের ঢাল থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন। জরুরি উদ্ধারকাজে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০১ সদস্যের ‘র‌্যাপিড রেসপন্স টিম’কে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে।

আন্টার্কটিকার বরফে রক্তের ধারা! রহস্যময় ‘ব্লাড ফলস’-এর আসল গল্প জানলে অবাক হবেন

বাড়িতে মাটির ভাঁড়ে টাকা জমাচ্ছেন? জানেন কোন দিকে রাখলে সমৃদ্ধি আসবে

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, তেলেভাজা এড়িয়ে চলুন, পেটের সমস্যা বাড়বে…

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুই‍ৎজারল্যান্ড

শুরু যুদ্ধ, ইরানে মুহুর্মুহু বিমান হামলা মার্কিন সেনার, বিস্ফোরণে কাঁপল কেশম দ্বীপ-বন্দর আব্বাস

আর্জেন্টিনাকে জেতানোর দায়িত্ব নিয়েই মাঠে নেমেছিলেন ফরাসি রেফারি !

তৃতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে লজ্জার হার শ্রেয়সদের

জলভাসি চট্টগ্রাম, ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত, বাতিল পরীক্ষা, বন্ধ রেল চলাচল

কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের জন্য সুখবর, বকেয়া DR-এর ৫০% নিয়ে বিজ্ঞপ্তি জারি

২৪ ঘন্টায় হরমুজ প্রণালি পার করা তিন ট্যাঙ্কারে হামলা

সারাক্ষণ শুধু খাই-খাই! হতে পারে ‘ফুড নয়েজে’র লক্ষণ, বলছেন বিশেষজ্ঞরা

বদলে যাচ্ছে সরকারি বাসের রঙ, নীল-সাদার পরিবর্তে হচ্ছে গেরুয়া, ঘোষণা অর্জুন সিংহের

‘শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ নয়’, ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন শুভশ্রী