বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরকাণ্ডে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। একইসঙ্গে তদন্তে অগ্রগতি হিসেবে আরও এক অভিযুক্ত কবীর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মঙ্গলবার গভীর রাতে (১২.৪৫ মিনিট নাগাদ) ঘটনার পুনর্নিমাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। সেখানে ঘটনার পুননির্মাণ চলাকালীন অভিযুক্ত আচমকা পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। 

তদন্তকারীদের দাবি, সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোরও চেষ্টা করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত চলাকালীন পুলিশ একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজের সন্ধান পায়। সেই ফুটেজে নির্যাতিতা নাবালিকার সঙ্গে প্রভাস মণ্ডলকে হেঁটে যেতে দেখা যায় বলে তদন্তকারী সূত্রের দাবি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। প্রভাসকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার করা হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। এই অভিযুক্তই স্থানীয় বাসিন্দাদের নিয়ে রেল লাইনের পাশে পুকুর থেকে নির্যাতিতার মৃতদেহ উদ্ধার করিয়েছিল দাবি স্থানীয় বাসিন্দাদের। 

আরও পড়ুন: নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

গতকাল মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এবং তিনি সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছিলেন। আর তারপরেই গতকাল রাতে পুনর্নির্মাণের সময় পুলিশের এনকাউন্টারের মৃত্যু হয় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। নাবালিকার ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত চতুর্থ অভিযুক্ত, যিনি এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের আশা, নতুন করে ধৃত অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে