চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসমে জোর ধাক্কা কংগ্রেসের, ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন প্রদেশ সভাপতি

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বিধানসভা ভোটের মুখেই অসমে ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। আগামী ২২ ফেব্রুয়ারি হাত শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভুপেন বোরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে দলে নেওয়ার ক্ষেত্রে সবুজসঙ্কেত দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ, তামিলনাডু, কেরলের সঙ্গেই আগামী এপ্রিল মাসে অসম বিধানসভার ভোট। এবারের ভোট অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষা। সূত্রের খবর, আদি বিজেপিরা বিভিন্ন জায়গাতে বিরোধী শিবিরকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। হিমন্তকে না সরালে তাঁরা দলকে জেতাতে কাজ করবেন না বলেও হুঙ্কার দিয়েছেন। আর তাতেই পায়ের তলা থেকে মাটি সরেছে মুসলিম বিদ্বেষী হিসাবে পরিচিত হিমন্তর। তাই কুর্সি রাখতে বেশ কয়েকদিন ধরেই কংগ্রেস ভাঙতে কোমর কষে ঝাঁপিয়েছেন।

স্বস্তিতে নেই কংগ্রেস শিবিরও। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সঙ্গে মতানৈক্যের জেরে দল থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব তাঁকে বোঝানোরও চেষ্টা চালিয়েছিলেন। তাতে খুব একটা লাভ হয়নি। এদিন পুরনো সহকর্মী ভূপেন বোরার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বেশ খানিকক্ষণ বৈঠক হয় দুই নেতার। বৈঠক ছেড়ে বেরিয়ে এসে হিমন্ত ঘোষণা করেন, ২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন বোরা। তাঁর সঙ্গে লখিমপুরের আরও একাধিক কংগ্রেস নেতা ডিগবাজি খেয়ে বিজেপিতে সামিল হবেন।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ