হোটেলের বিল মেটাতে না পারায় পাকিস্তানি খেলোয়াড়দের মাজতে হল বাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: আমরা এমনি কথায় বলি হোটেলের  কিংবা দোকানের বিল মেটাতে না পারলে বাসন মাজতে হবে । সেটাই এবার বাস্তবে করতে হল পাকিস্তানি ক্রিকেটারদের। হোটেলের বিল মেটাতে না পারায় রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে অনাথ শিশুদের মতো। সেই সঙ্গেই বিল মেটাতে না পারায় হোটেলে বাসন মাজতে হল পাকিস্তানের জাতীয় দলের হকি প্লেয়ারদের। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তোলপাড়। এই অভিযোগ করেছেন খোদ পাকিস্তানের দলের ক্যাপ্টেন ইমাদ বাট। 

ঘটনাটি ঘটেছে সিডনিতে। অস্ট্রেলিয়া সফর থেকে পাকিস্তান হকি দলের ফিরে আসার পরেই বিতর্কের সূত্রপাত। দলের অধিনায়ক শাকিল আম্মাদ বাট পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন।  তিনি দাবি করেছেন যে ম্যাচ খেলার আগে খেলোয়াড়দের বাসন ধোয়া এবং ঘন্টার পর ঘন্টা রাস্তায় ঘুরে বেড়াতে বাধ্য করা হয়েছিল। লাহোর বিমানবন্দরে সংবাদমাধ্যমের  সঙ্গে কথা বলার সময় বাট স্পষ্টভাবে বলেন, “যথেষ্ট হয়েছে… যখন খেলোয়াড়রা ম্যাচ খেলার আগে রান্নাঘর পরিষ্কার করে এবং বাসনপত্র ধোয়, তখন আপনি তাদের কাছ থেকে কী ধরণের ফলাফল আশা করেন?”

আরও পড়ুন: আইসিসির ক্রম তালিকায় এক লাফে ১৭ ধাপ এগোলেন ঈশান, কত নম্বরে অভিষেক?

পাক হকি দলের ক্যাপ্টেন নিজেদের দলের দূরবস্থার কথা জানিয়ে বলেছেন, ‘আমাদের যে ফ্লাইটে তোলা হয়েছিল সিডনিতে নামার পর, আমরা অপেরা স্ট্রিটে অনাথ শিশুদের মতো ১৪-১৫ ঘন্টা ঘুরে বেড়িয়েছিলাম, কেউ আমাদের দিকে কোন মনোযোগও দেয়নি, হোটেল ছিল না, সময়মতো খাবার ছিল না, সিডনি থেকে আমরা হোবার্টে উড়ে গিয়েছিলাম।” 

সিডনিতে পাক টিম অবতরণের পর থেকেই সমস্যা শুরু হয়। জানা গেছে, তারা সিডনি বিমানবন্দরে ১৩ থেকে ১৪ ঘন্টা অপেক্ষা করে ক্যানবেরার একটি সংযোগকারী ফ্লাইট ধরতে বাধ্য হয়। হোটেলে পৌঁছানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। কোনও বুকিং ছিল না এবং কোনও অগ্রিম টাকা দেওয়া হয়নি। 

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি