আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইসিসির ক্রম তালিকায় এক লাফে ১৭ ধাপ এগোলেন ঈশান, কত নম্বরে অভিষেক?

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে দাপিয়ে খেলেছেন ঈশান কিষাণ। তাঁর চওড়া রানে ভর করে ৬১ রানে জিতেছে ভারত। সেই সাফল্যের পর এবার আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ১৭ থেকে  বড় লাফ দিয়ে ৮ নম্বরে জায়গা করে নিলেন  ঈশান কিশান। বিশ্বকাপ চলাকালীন  ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান এখন বিশ্বের ৮ নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছএন। সাম্প্রতিক ম্যাচে তার আক্রমণাত্মক ব্যাটিং এবং ধারাবাহিক রান সংগ্রহের কারণে এই সাফল্য বলে মনে করছে ক্রিকেট মহল। 

 বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ভারতীয় খেলোয়াড়দের আধিপত্য স্পষ্টভাবে  ধরা পড়েছে।  তবে খারাপ ফর্ম থাকলেও ভারতের  তরুণ ওপেনার অভিষেক  শর্মা ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে এখনও বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছেন।  টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখন বিশ্বের একনম্বর দল ভারত। সেই ছবিই আরও একবার ধরা পড়েছে  আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে।  

ভারতের আরও এক ক্রিকেটার  তিলক ভার্মা এক ধাপ এগিয়ে চতুর্থ স্থান দখল করেছেন।  পাকিস্তানের সাহেবজাদা ফারহান পঞ্চম স্থানে রয়েছেন। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ষষ্ঠ স্থানে রয়েছেন।  অর্থাৎ তাঁর র‍্যাঙ্কিং অপরিবর্তিত রয়েছে। ইংল্যান্ডের জস বাটলার রয়েছেন সপ্তম স্থানে । এই তালিকায় নজর কেড়েছেন ইশান কিশান  কারণ  তিনি১৭ ধাপ এগিয়ে আট নম্বরে জায়গা করে নিয়েছেন।  নিউজিল্যান্ডের টিম সেইফার্ট নবম স্থানে নেমে  গিয়েছেন আর অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড রয়েছেন ১০ নম্বর স্থানে। 

কেন ঈশানের র‍্যাঙ্কিং এই বড় লাফ? 

২০২৫-২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ঈশান কিশান দুর্দান্ত পারফর্ম করেছেন। এখন পর্যন্ত তিনটি ম্যাচে ১৫৮ রান করেছেন। তার গড় ৫২.৬৬ এবং  স্ট্রাইক রেটে ১৯৭.৫০, দুটি অর্ধশতরান করেছেন । সর্বোচ্চ  তুলেছেন পাকিস্তানের বিপক্ষে ৭৭ রান। এখন পর্যন্ত, ঈশান টপ অর্ডারে দ্রুত শুরু করেছেন, মাত্র ৮০ বলে ১৭টি চার এবং ১০টি ছক্কা মেরেছেন। 

Published by:

Share Link:

More Releted News:

নিয়ম ভেঙে সাজঘরেই সিগারেটে সুখটান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

PSL: সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বাবর আজম

হায়দরাবাদের বিরুদ্ধে রোহিতের মাঠে নামা নিয়ে সংশয়ে মুম্বই শিবির

পঞ্জাবের গড়ে বৈভব-যশস্বীদের দাপট, মরশুমের প্রথম হার শ্রেয়সদের

এজেজারির জোড়া গোলের সুবাদে ওড়িশাকে ৩-০ ব্যবধানে হারাল লাল-হলুদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ