পঞ্জাবি বিয়েতে কনের উপর ৮ কোটি টাকা ওড়ালেন বর, ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া

বরমশাই তাঁর স্ত্রীর জন্যে ৮ কোটি টাকার (৮০ মিলিয়ন টাকা) বেশি খরচ করেছে। কিন্তু সত্যিটা ঠিক কী? যদিও এই বিয়ে নিয়ে তীব্র বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েতে টাকা নষ্ট করা খুবই সাধারণ বিষয়! এছাড়া পণ নেওয়াও বরপক্ষের জুলুমবাজি। এই নিয়েও নানা সময়ে নানা রকমের প্রতিবাদ চলেছে। কিন্তু পঞ্জাবে হল উলটপুরাণ। এক দম্পতির বিয়ের ভিডিও নজর কেড়ে নিল সোশ্যাল মিডিয়ার। সাধারণত বিয়েতে টাকা নষ্ট করা খুবই স্বাভাবিক। কিন্তু কোনও সাধারণ মানুষ যদি তাঁর বিয়েতে ৮ কোটি টাকার (৮০ মিলিয়ন টাকা) বেশি উড়িয়ে দেন, তখন কী হবে? কি আশ্চর্য হচ্ছেন তো? হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি পঞ্জাবি বিয়ের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, দম্পতির উপর নোটের বর্ষণ করা হচ্ছে।

দাবি করা হচ্ছে, বরমশাই তাঁর স্ত্রীর জন্যে ৮ কোটি টাকার (৮০ মিলিয়ন টাকা) বেশি খরচ করেছে। কিন্তু সত্যিটা ঠিক কী? যদিও এই বিয়ে নিয়ে তীব্র বিতর্কেরও সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, অনুষ্ঠানটিকে নগদ অর্থের পার্টিতে পরিণত করা হয়েছে। যে দেশে মানুষ খেতে পায় না ঠিক করে, সে দেখে প্রায় ৮ কোটি টাকা উড়িয়ে দিলেন বরপক্ষ? এত টাকা কী দুর্নীতির? তবে ভিডিও ঘিরে বিতর্ক উঠতেই বরের ভাই সিকন্দর সিং স্পষ্টভাবে বলেছেন, বিয়ের সময় অর্থের বর্ষণ করা হলেও, অনলাইনে যেমনটা দাবি করা হচ্ছে, টাকা ওড়ানোর পরিমাণ তার কাছাকাছিও ছিল না। তিনি ব্যাখ্যা করেছেন, ‘আমার ভাই অস্ট্রেলিয়ায় একটি ট্রাকিং ব্যবসা পরিচালনা করেন। বিয়ে ১৪ ফেব্রুয়ারি হয়েছিল। দাদার বিয়েতে আমরা প্রচুর খরচ করেছি, কিন্তু মোট খরচের পরিমাণ মাত্র ২ লক্ষ টাকা। ৮ কোটি টাকা নয়।

সোশ্যাল মিডিয়ায় এই অঙ্কের পরিমাণ বাড়িয়ে দেখানো হয়েছে, যা মিথ্যা।’ বরের ভাইয়ের পাশাপাশি তাঁদের ইভেন্ট ম্যানেজার এবং ডিজেও ৮ কোটি টাকার ভাইরাল দাবিটি খারিজ করে দিয়েছেন। তাদের মতে, মোট নগদ অর্থের পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা, যার মধ্যে কিছু ডলারের নোটও রয়েছে। কিন্তু ৮০ মিলিয়ন টাকার বিষয়টি কে ছড়াল, তা ধারণা নেই। ওই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বর তাঁর কনের উপর লাখ লাখ নোটের বর্ষণ করছে। তা থেকেই দাবি করা হচ্ছে যে, বিয়েতে কমপক্ষে ৮ কোটি টাকা (প্রায় ৮০ মিলিয়ন ডলার) খরচ হয়েছে, কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অবাক হয়েছেন।

‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে