কবে দেশে ফিরতে পারব, বলতে পারছি না! বম্বে হাইকোর্টকে জানিয়ে দিলেন বিজয় মাল্য

দেশের কবে ফিরতে পারবেন, তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। আদালতে এমনটাই জানিয়ে দিলেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য। বর্তমানে 'কিংফিশার '-এর প্রাক্তন কর্ণধার ব্রিটেনের লন্ডনে রয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের কবে ফিরতে পারবেন, তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। আদালতে এমনটাই জানিয়ে দিলেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য। বর্তমানে ‘কিংফিশার ‘-এর প্রাক্তন কর্ণধার ব্রিটেনের লন্ডনে রয়েছেন। তবে বুধবার বম্বে হাই কোর্টের একটি মামলায় আইনজীবী মারফত তিনি জানিয়ে দিলেন যে, বর্তমানে তাঁর ইংল্যান্ড এবং ওয়েলস্ ছেড়ে বেরোনোর অনুমতি নেই। তাই তিনি কবে ভারতে ফিরবেন, তা বলা সম্ভব নয়। মাল্যর পক্ষের সিনিয়র আইনজীবী অমিত দেশাই আদালতকে দুটি আবেদন আলাদাভাবে শুনানির জন্য অনুরোধ করেছেন। বিজয় মাল্যের বিরুদ্ধে পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের আওতায় মামলা চলছে। ওই মামলার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাই কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, তিনি দেশে ফেরা না পর্যন্ত তাঁর কোনও আবেদনের শুনানি হবে না। এটা আদালতের এক্তিয়ারের বাইরে।

আদালতের এই মন্তব্যের প্রেক্ষিতেই বুধবার মাল্যের আইনজীবী স্পষ্ট জানিয়ে দিলেন যে, কবে মাল্য দেশে ফিরবেন তার কোনও স্পষ্টতা নেই। তাঁর মক্কেল ভারতে শারীরিকভাবে উপস্থিত নাও হতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করে বলেছেন। তিনি পলাতক শিল্পপতির একটি লিখিত বক্তব্য এজলাসে পাঠ করেন। সেখানে বিজয় মাল্য তাঁর ভারতে না ফেরার কারণ হিসেবে জানিয়েছেন, ২০১৬ সালে তাঁর ভারতীয় পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার। ফলে তাঁর কাছে ভারতীয় পাসপোর্ট নেই, এছাড়া তাঁর ব্রিটিশ আদালত তাঁর দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিছুদিন আগে আদালত শিল্পপতিকে নির্দেশ দিয়েছিল যে, তিনি যদি মুক্তি পেতে চান তবে তাঁকে দেশে ফিরে আসতে হবে। তখন মাল্যর আইনজীবী যুক্তি দেন, ইংল্যান্ডের আদালতের আদেশ তার দেশ ত্যাগের ক্ষমতা সীমিত করেছে।

তবে বেঞ্চ মাল্যের অবস্থানের ভিত্তি নিয়ে পর্যবেক্ষণ করেছে যে, তিনি কেবল ইংল্যান্ডের আদালতের আদেশের উপর নির্ভর করে আছেন, তিনি কি সেই নির্দেশাবলীকে চ্যালেঞ্জ করেছেন নাকি ভ্রমণের অনুমতি চেয়েছেন তা স্পষ্ট করে বলেননি। বেঞ্চ শিল্পপতির আইনজীবীকে একটি বিস্তৃত হলফনামা দাখিল করতে বলেছে। হলফনামা দাখিলের জন্য তিন সপ্তাহ সময় দিয়ে হাইকোর্ট বিষয়টি ১১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে। বম্বে হাইকোর্ট বারবার জোর দিয়ে বলেছে, পলাতক ঘোষিত একজন মামলাকারী ভারতীয় আইনের নাগালের বাইরে থেকে ন্যায়সঙ্গত প্রতিকার চাইতে পারেন না। তাঁর বিরুদ্ধে চলমান কার্যক্রমকে চ্যালেঞ্জ করার সময় আদালতের প্রক্রিয়া এড়াতে পারবেন না। ২০১৯ সালের জানুয়ারিতে, মুম্বইয়ের একটি বিশেষ আদালত মালিয়াকে “পলাতক অর্থনৈতিক অপরাধী” ঘোষণা করেছিল।

কানাডার ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে খানখান, উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো

রবি বিষ্ণোইয়ের জঘন্য বোলিং, হেরে গেল ভারত

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুঁদে আমলা দুষ্মন্ত নারিয়ালা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা