খেতে ভালবাসতেন বাংলার দই আর মিষ্টি

বাংলা থেকে চেনা পরিচিত কেউ গেলে তাঁকে বলতেন কলকাতার দই আর মিষ্টি নিয়ে যেতে। তাঁদের সামনেই নিজে হাতে প্যাকেট খুলে খেতেন বাংলার মিষ্টি। কলকাতায় এলেও বাংলার মিষ্টির স্বাদ নিতে ভুলতেন না তিনি। হাতে সময় থাকলে ও সুযোগ মিললে প্যাকেটে করে মিষ্টি সঙ্গে নিয়ে যেতেও ভুলতেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ও বাঙালির সঙ্গে তাঁর ছিল যেন নাড়ির যোগাযোগ। সাত দশকেরও বেশি সঙ্গীত জীবনে গেয়েছেন তিনি ১৮৫টি বাংলা গান। শচীন দেববর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সলিল চৌধুরীদের সঙ্গে ছিল তাঁর আত্মীক সম্পর্ক। প্রত্যেককেই শ্রদ্ধা করতেন তিনি অন্তর থেকে। একই সঙ্গে ভালবাসতেন বাংলার দই আর মিষ্টি খেতেও। বাংলা থেকে চেনা পরিচিত কেউ গেলে তাঁকে বলতেন কলকাতার দই আর মিষ্টি নিয়ে যেতে। তাঁদের সামনেই নিজে হাতে প্যাকেট খুলে খেতেন বাংলার মিষ্টি। কলকাতায় এলেও বাংলার মিষ্টির স্বাদ নিতে ভুলতেন না তিনি। হাতে সময় থাকলে ও সুযোগ মিললে প্যাকেটে করে মিষ্টি সঙ্গে নিয়ে যেতেও ভুলতেন না তিনি। রবি সকাল থেকেই এইসব কিছু ইতিহাস হয়ে গেল। রয়ে গেল শুধুই স্মৃতি। কেননা এদিন সকালেই ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লতা মঙ্গেশকরের ছিল ব্যক্তিগত ক্ষেত্রের যোগাযোগ। বাংলার ক্ষমতায় এসে লতাজিকে ‘বঙ্গবিভূষণ’ দেওয়ার পরিকল্পনা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সেই সময় তিনি বেশ অসুস্থ ছিলেন। অনেকটাই শয্যাশায়ী দশা। তাই তাঁর আর কলকাতায় এসে এই সম্মান নেওয়া সম্ভব হয়নি। পরে যদিও তিনি নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানান। একইসঙ্গে বলেন, তাঁর আসার ইচ্ছে থাকলেও শারীরিক পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না। এদিন লতাজির চলে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী সেই ঘটনার কথা আরও একবার সবাইকে জানিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, ২০১১ সালে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে লতাজি তাঁকে কালীমূর্তির মুখ আঁকা একটি সোনার লকেট দিয়েছিলেন। সেই লকেট আজও সযত্নে রেখেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘সুর সম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা সহ ছত্রিশটিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল,গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতজগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে সবথেকে বড় দেশ এক রত্নকে হারাল। ৩৬ ভাষায় গান গেয়েছেন লতাজি। কিন্তু, বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর সম্পর্ক অবিচ্ছেদ্য। উত্তম-সুচিত্রা-হেমন্ত বাংলা সিনেমার এই স্বর্ণযুগের লতাজির গলায় আমরা পেয়েছি একের পর এক উপহার। নচিকেতা থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের সুরে লতাজির কণ্ঠে একের পর এক কালজয়ী সৃষ্টি। এই সুর আর ফিরবে না। লতাজির গাওয়া প্রথম বাংলা ক্যাসেট আকাশ প্রদীপ জ্বলে দিয়েই ক্যাসিও বাজানো শুরু করি আমি।’

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি