‘সিবিআই অপদার্থ একটা গোয়েন্দা সংস্থা’, তোপ আরজি করের নির্যাতিতার বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন আরজি করের নির্যাতিতা চিকি‍ৎসার বাবা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিয়ালদা আদালত চত্বরে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘সিবিআই প্রথম থেকে বলে আসছিল বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। অথচ আজ তারাই প্রমাণ করলেন বৃহত্তর সঙ্গে তারাই যুক্ত। কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’ সিবিআই এবং সংস্থার তদন্তের নজরদারিতে যিনি ছিলেন সেই সীমা আহুজার বিরুদ্ধে মামলা দায়েরেরও হুঁশিয়ারি দিয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর কথায়, ‘যতদূর লড়তে হয়, ততদূর লড়ব। সিবিআইকেও দেখে নেব। সিবিআইকেও আমরা ছাড়ব না। প্রয়োজনে সীমা আহুজাকেও গ্রেফতার করানোরও চেষ্টা করব।’

আরজি কর-কাণ্ডে (RG Kar Case) তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফের শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। পুলিশকর্মী অনুপ দত্তকে গ্রেফতারের আবেদন জানিয়েছিলেন। পাশাপাশি  ঘটনার আগে তরুণী চিকিৎসকের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের-সহ আরও কয়েক জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জিও জানানো হয়েছিল। মামলার শুনানি শেষে আদালত চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হন নির্যাতিতার বাবা-মা।

কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘কোথায় আমার মেয়ের মৃত্যু হয়েছে সেটাই সিবিআইয়ের আধিকারিকরা বার করতে পারেননি। দেহ কোথায় আবিষ্কার হয়েছিল সিবিআই তা জানে না। কিন্তু আমরা জানি। সিবিআই একটা অপদার্থ গোয়েন্দা সংস্থা। সরকারের পয়সা দেওয়া তাদের ক্ষেত্রে বেকার। এই‌ কেসের সিবিআইয়ের যিনি  আইও (তদন্তকারী আধিকারিক) ছিলেন সেই সীমা আহুজা হাসরাথ-উন্নাও কেসের ফ্যামিলিগুলোকে বরবাদ করেছেন।এখানেও তদন্ত টাকে ধামাচাপা দিতে চেয়েছিল। এটাই ওনার কাজ। এই নির্দেশিকা তার কাছে ছিল তুমি এটা কর তোমাকে পুরস্কৃত করা হবে। এই কাজের জন্য দু’বার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন। তারা পুরস্কৃত হয় আর আমাদের দরজায় দরজায় ঘুরতে হয়।’ সিবিআইকে ছাড়বেন না বলে হুমকি দিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘হাইকোর্টে শুনানি হলে সব বেরিয়ে যাবে। প্রয়োজনে আবার আমরা সুপ্রিম কোর্টে যাব।সিবিআই-কে ছাড়ব না।’

 

 

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?