লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১২, আহত ৫০-এর বেশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর চালানো ব্যাপক বিমান ও ড্রোন হামলায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। সূত্রের খবর, হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় শুক্রবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়।

জানা গিয়েছে, দেশের পূর্বাঞ্চলের বেকা উপত্যকার রিয়াক শহরে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এতে ওই ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ১০ জনের বেশি মানুষ প্রাণ হারান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সম্ভাব্য জীবিতদের উদ্ধারে এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন।ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন কমান্ড সেন্টার লক্ষ্য করেই এসব হামলা চালিয়েছে। তবে সংশ্লিষ্ট ফিলিস্তিনি সংগঠনগুলো এই দাবি অস্বীকার করে জানিয়েছে, হামলাগুলোতে মূলত সাধারণ মানুষই হতাহত হয়েছেন।

আরও পড়ুন: প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজের পেট কাটলেন মহিলা, তারপর যা হল…

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতির অবনতি হওয়ায় লেবানন সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে সীমান্তবর্তী অঞ্চলের পুনর্গঠন ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার মানুষ এখনও নিজের ঘরে ফিরতে পারছেন না।

এদিকে দক্ষিণ লেবাননের সিদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও পৃথক ড্রোন হামলা চালানো হয়। এতে অন্তত দুইজন নিহত হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার শিকার ভবনটি আগে নিরাপত্তা কাজে ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে মানবিক খাদ্য সহায়তার রান্নাঘর হিসেবে ব্যবহার হচ্ছিল।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার