প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজের পেট কাটলেন মহিলা, তারপর যা হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলা হয় মা হওয়া মুখের কথা নয়। প্রসব যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন। বলা হয় এই যন্ত্রণা দেহের ২০৬টি হাড় একসঙ্গে ভেঙে গেলে যেমন অনুভূত হয় তার সমান। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরি দিয়ে নিজের পেট কাটলেন এক গর্ভবতী মহিলা। পরে তাঁকে উদ্ধার করে প্রতিবেশীরা তড়িঘড়ি ফখরপুর কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই নর্ম্যাল ডেলিভারির মাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। মহিলার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে বাহরাইচ মেডিকেল কলেজ থেকে লখনউয়ের কেজিএমসি ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। 

জানা গিয়েছে ওই মহিলার স্বামী মারা গিয়েছেন। যখন তাঁর প্রসব বেদনা ওঠে তখন বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। সেই সময়ে ওঠে প্রসব বেদনা। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি সন্তান প্রসবের জন্য রান্না ঘরে থাকা ছুরি দিয়ে নিজের পেট কাটার মত ভয়ঙ্কর ঘটনা ঘটান। মৃত নানকাউয়ের স্ত্রী নানকাইয়ের পাঁচটি সন্তান রয়েছে। । হাসপাতালে ভর্তি হওয়ার পর নানকাই জানান যে ব্যথা এতটাই অসহ্য ছিল যে তিনি তা সহ্য করতে না পেরে একটি ধারালো যন্ত্র দিয়ে নিজের পেট কেটে ফেলেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা যখন ছুটে আসেন তখন দেখেন মহিলার পেট মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছে এবং নাড়িভুঁড়ি বাইরে বেড়িয়ে এসেছে।

মহিলার মা মুন্নি দেবী বলেন,  তাঁর মেয়ে ব্যথা সহ্য করতে না পেরে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। ঘটনা নিয়ে  বাহরাইচ মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ মদন মোহন ত্রিপাঠী বলেন, যখন মহিলাকে হাসপাতালে আনা হয়েছিল, তখন  শিশুটির জন্ম হয়ে গিয়েছিল। তার পেটে গভীর ক্ষত ছিল এবং তার  নাড়িভুঁড়ি বেরিয়ে আসছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, তার অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা তাৎক্ষণিকভাবে তাকে লখনউতে রেফার করেন।   

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু