নবান্ন দখলের স্বপ্ন পূরণে ভোটের আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ছক অমিত শাহের!

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে এসআইআর করে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে প্রথম থেকেই তা ধাক্কা খেতে থাকে। তারপর সুপ্রিম কোর্টে মামলা করে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড ফাঁস করে দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই কাজে এবার কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন। সুতরাং প্রথম প্ল্যান ফেল করে গিয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গড়ল অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ আগামী ২৮ ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা সেখানে অনেক মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন এবং ২০০৯ সালের নাগরিকত্ব বিধি মেনেই এই কমিটি গড়েছে শাহের মন্ত্রক। এই কমিটি পশ্চিমবঙ্গের জন্যই। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপও কতটা কাজে আসবে তা নিয়ে সন্দেহ আছে। কারণ এই নিয়ে যদি মামলা হয় তাতে ধাক্কা খেতে হতে পারে। তাই দ্বিতীয় পদক্ষেপও ফেল করতে পারে। এই পরিস্থিতিতে পড়ে এবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। পয়লা মার্চ থেকেই রাজ্যে মোতায়েন হবে আধাসেনা। দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা মোতায়েন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পয়লা মার্চে ২৪০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হবে বঙ্গে।

অন্যদিকে এই সমস্ত পদক্ষেপ নবান্ন দখলের স্বপ্ন পূরণের জন্য তা বোঝাই যাচ্ছে। কিন্তু নেপথ্যে রয়েছে অন্য ষড়যন্ত্র বলে সূত্রের খবর। বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ছক অমিত শাহের!‌ এই নিয়ে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও হয়েছে। কদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নয়াদিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। সেই বৈঠকেই এই পরিকল্পনার কথা হয়েছে। যার জন্যই এখন সব বিজেপি নেতারাই বলতে শুরু করেছেন, এবার বাংলার ক্ষমতায় আসবে বিজেপিই। এত জোর গলায় দাবির পিছনে রাষ্ট্রপতি শাসনের ছক কাজ করছে বলেই সূত্রের খবর।

এছাড়া বিজেপি বান্ধব আমলা–পুলিশ আধিকারিকদের শীর্ষ পদে বসানোর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। তাই একটা তালিকা তৈরি হয়েছে। এই তালিকা তৈরি করে দিয়েছেন বিজেপি নেতারা। সেই তালিকা অনুযায়ী, এবার পুলিশ–আমলাদের শীর্ষ পদে বসানো হবে। আর তাঁরা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। এই কারণেই পরিকল্পনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ২০ ফেব্রুয়ারি শুক্রবার সিদ্ধান্ত হয়েছে, বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জন্য প্রাথমিকভাবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানা এলাকায় টহল দেওয়া, স্পর্শকাতর বুথগুলিতে টহল দিয়ে ভোটারদের মনোবল বাড়ানো এবং ইভিএম পাহারা দেওয়ার মতো কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। আর কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার সম্পূর্ণ পরিকল্পনা জানাতে হবে সিআরপিএফের ওয়েস্ট বেঙ্গল সেক্টরের আইজি সঞ্জয় যাদবকে। এভাবেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ছক কষা হয়েছে বলে জানা যাচ্ছে।

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা