সুপার এইটে আজ প্রোটিয়া বাহিনীর মুখোমুখি টিম ইন্ডিয়া, প্লেয়িং ইলেভেনে বড় বদল নিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপার এইট পর্বে আজ বড় লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি রবিবার, ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।

এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন সূর্যকুমার যাদব, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন এইডেন মার্করাম। সুপার এইটের এই লড়াই অনেকটাই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের স্মৃতি উসকে দিচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে এই পর্বে পা রেখেছে। একইভাবে দক্ষিণ আফ্রিকাও অপরাজিত থেকেই সুপার এইটে উঠেছে।

আরও পড়ুন: মাঠে গড়াল না বল, প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল সুপার এইটে পাক-নিউজিল্যান্ড ম্যাচ

তবে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পিন বোলিং। চলতি টুর্নামেন্টে স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা গেছে। এই সুযোগ কাজে লাগাতে পারেন দক্ষিণ আফ্রিকার স্পিন জুটি জর্জ লিন্ডে ও কেশব মহারাজ। উল্লেখযোগ্যভাবে, আহমেদাবাদে আগেই একাধিক ম্যাচ খেলেছে প্রোটিয়া দল, ফলে পিচ ও কন্ডিশন সম্পর্কে তারা বেশ অভ্যস্ত।

এই ম্যাচে ভারতীয় একাদশে একটি পরিবর্তন প্রায় নিশ্চিত। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সহ অধিনায়ক অক্ষর প্যাটেলকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন তিনিও এই ম্যাচে দলে ফিরছেন। তাঁর অন্তর্ভুক্তিতে বাইরে বসতে হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। অন্যদিকে ওপেনার অভিষেক শর্মা এখনও রান না পেলেও তাঁর উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার দলেও বড়সড় বদল দেখা যাবে। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে শেষ ম্যাচে বিশ্রামে থাকা কেশব মহারাজ, মার্কো জ্যানসেন, লুঙ্গি এনগিডি ও ডেভিড মিলার এই ম্যাচে একাদশে ফিরবেন। এখনও পর্যন্ত ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ২১টি, দক্ষিণ আফ্রিকা ১৩টি ম্যাচে জয় পেয়েছে, একটি ম্যাচের ফল হয়নি। পরিসংখ্যান বলছে, এই লড়াইয়ে সামান্য হলেও এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সব মিলিয়ে, সুপার এইটের এই ম্যাচে উত্তেজনার পারদ চড়বে বলেই মনে করছে ক্রিকেট মহল। 

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১