ওড়িশায় নজরদারি ভ্যানের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে নিহত ৫ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়সুগুড়া: ওড়িশার ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্যাট্রলিং ভ্যান-ট্রেলারের সংঘর্ষের জেরে মৃত্যু হল ৫ পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও ৩জন পুলিশকর্মী। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে ঝাড়সুগুদা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

জানা গিয়েছে, রবিবার সকালে পুলিশের গাড়িটি পেট্রোলিং করছিল। ঝাড়সুগুড়া সদর থানা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রেলর জোরে ধাক্কা মারে পুলিশের গাড়িটিকে। সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। সংঘর্ষের তীব্রতার কারণে ঘটনাস্থলেই ৫ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম এপিআর কর্মী কাশীরাম ভোই, দেবদত্ত শা, ড্রিল সাব ইন্সপেক্টর নিরঞ্জন কুজুর, এপিআর হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া এবং হোমগার্ড ভক্তবন্ধু মির্ধা।

এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদর মধ্যে দুইজন এপিআর কর্মী এবং একজন সার্জেন্ট। তাঁদের দ্রুত উদ্ধার করে ঝারসুগুড়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁদের অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ঘটনার পরে ট্রেলরের চালককে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই জানা যাবে দুর্ঘটনার কারণ। তবে প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেলরের গতিবেগ বেশি ছিল। ঘাতক ট্রেলরটিকেও আটক করা হয়েছে। এই ঘটনার পরপরই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঝাড়সুগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তব্যরত পুলিশকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকলেই। গোটা ঘটনার তদন্ত চলছে।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?