পুলিশ অফিসার থেকে মাদকসম্রাট, কীভাবে বদলে গেল এল মেনচোর জীবন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মেক্সিকোর অপরাধজগতের এক রক্তাক্ত অধ্যায়ের অবসান ঘটল নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেসের মৃত্যুর মধ্য দিয়ে। ‘এল মেনচো’ নামে কুখ্যাত এই মাদক সম্রাট  সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত হন। সরকারের বিরুদ্ধে এবং প্রতিদ্বন্দ্বী কার্টেলগুলোর সঙ্গে সংঘর্ষে অসংখ্য প্রাণহানির জন্য তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত ছিলেন।

সাবেক এই পুলিশ কর্মকর্তা ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান। অল্প সময়ের মধ্যেই তিনি সংগঠনটিকে বিশ্বের অন্যতম প্রভাবশালী মাদকচক্রে পরিণত করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন ও অন্যান্য মাদক পাচারের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। তাঁকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র সরকার ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করলেও বছরের পর বছর অধরাই থেকে যান তিনি।
সিনালোয়া কার্টেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সিজেএনজি দ্রুত শক্তি বাড়ায়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কারাবন্দী ‘এল চাপো’ গুজমানের পর মেনচোই ছিলেন মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী ডন। তবে চাপোর মতো প্রচারে না এসে তিনি আড়ালেই থাকতে পছন্দ করতেন। মাদক ব্যবসার পাশাপাশি চোরাই জ্বালানি পাচার, অপহরণ ও মানবপাচারের অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

২০১৫ সালে তাকে ধরতে গিয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার আরপিজি হামলায় ভূপাতিত করা হয়। সেই অভিযানে পালাতে সক্ষম হলেও এবার আর রক্ষা পাননি।বিশেষজ্ঞদের মতে, রাজনীতিকদের সঙ্গে আর্থিক যোগসূত্র ও সামাজিক প্রভাব বিস্তারই তাঁকে দীর্ঘদিন সুরক্ষা দিয়েছে। করোনা মহামারির সময় তাঁর সংগঠনের ত্রাণ বিতরণও আলোচনায় আসে। মেনচোর মৃত্যুকে মেক্সিকোর মাদকযুদ্ধের বড় মোড় বলে মনে করা হচ্ছে। তবে তার বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ নেতৃত্ব ও সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ রয়ে গিয়েছে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের