সুপার এইটে পাকিস্তান-ইংল্যান্ড দ্বৈরথ, দৌড়ে কে এগিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধি : টি-২০ বিশ্বকাপে সেমিফানালের দৌড়ে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড। সুপার-৮-র হাই ভোল্টেজ ম্যাচে দুই দলই নিজের সেরা দিতে মাঠে নামবে। সুপার ৮ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয়ে যায়। এরফলে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ভাগ হয়েগিয়েছিল পয়েন্ট। সেমি ফাইনালে পৌঁছেতে এই ম্যাচে জিততে মরিয়া বাবর আজমের দল।

ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে জয় পেয়ে ফুরফুরে মেজাজে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় জয়ের পেয়ে সেমিফাইনালের পথ আরো সুগম করতে চাইছে তারা। তাই মঙ্গলবার এর ম্যাচে পাকিস্তানের থেকে ইংল্যান্ড কিছুটা হলেও নিশ্চিন্তে রয়েছে। জানা গিয়েছে টি-টোয়েন্টিতে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে ৩১ বার লড়াইয়ে কুড়িটিতে জয় পেয়েছে ইংল্যান্ড। এখানে পাকিস্তান মাত্র জিতেছে নয়টিতে। দুটি ম্যাচ টাই এবং একটি বাতিল হয়েছে। শেষ ৫ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্স লক্ষ্য করা গিয়েছিল।

মঙ্গলবার পাল্লেকেল্লেতে খেলতে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। এখানে স্পিনারদের বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ অনুযায়ী প্রায় নিখুঁত পরিকল্পনা মতো খেলেছেন ইংল্যান্ডের স্পিনাররা। স্পিনার আদিল রশিদ এবং বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসনের ওপর বড় ভূমিকা রয়েছে। অন্যদিকে, পাকিস্তানও ভরসা করছে স্পিনারদের ওপরেই। স্পিনার হিসেবে রয়েছেন উসমান তারিক, সইম আয়ুব, আব্রার আহমেদ, শাদাব খান এবং মহম্মদ নওয়াজ।

সূত্রের খবর, ১ পয়েন্ট হাতে নিয়ে খেলতে নামছে পাকিস্তান। সেখানে ইংল্যান্ডের হাতে রয়েছে ২ পয়েন্ট। পাকিস্তানের কাছে এই খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই