হালুয়া নয় শেষ পাতে রাখুন গাজরের ফিরনি, রইল ভিন্ন স্বাদের এই মিষ্টির রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি:   জমিয়ে ভূরিভোজের পর শেষপাতে বাঙালির একটু মিষ্টি না হলে ঠিক জমে না। সে দুপুর হোক বা রাত জমিয়ে মাংস-ভাত খাওয়ার পর মনে হয় একটু মিষ্টি খেলে ভালো হয়। দোকানের মিষ্টি তো অনেকে খেয়েছেন। এবার বাড়িতে বানান গাজর দিয়ে ভিন্ন স্বাদের মিষ্টি। তবে হালুয়া নয়  বাড়িতেই বানিয়ে নিন গাজরের ফিরনি। দেখে নিন রেসিপি।

উপকরণ 

২৫০ গ্রাম গাজর

১ লিটার ফুল ফ্যাট দুধ

৩০ গ্রাম বাসমতী চাল

১০০ গ্রাম চিনি

৩টি ছোটএলাচ

২-৩ টেবিল চামচ ঘি

৩-৪ টেবিল চামচ কাজু-কাঠবাদাম-পেস্তা কুচোনো

আধ চা চামচ গোলাপজল

পদ্ধতি

প্রথমে চাল ধুয়ে  আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন । তার পর ২-৩ টেবিল চামচ জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। সামান্য দানা থাকলে ভাল হবে। তারপর   একটি ননস্টিক পাত্রে ঘি দিয়ে এলাচ ফোড়ন দিয়ে কুরিয়ে রাখা গাজর দিয়ে মিনিট পাঁচেক  ভাজুন।   কাঁচা গন্ধ চলে গেলে দুধ ঢেলে দিন। দুধ ফুটে উঠলে ঢাকা দিয়ে গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর চালবাটা ভাল করে মিশিয়ে দিন। গাজর সেদ্ধ হয়ে গেলে এবং দুধ ১/৩ ভাগ শুকিয়ে এলে চিনি দিয়ে নাড়তে থাকুন। পুরো মিশ্রণটি ঘন  হলে গোলাপজল আর কাজু-কাঠবাদাম ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। তৈরি ফিরনি । ঠান্ডা হয়ে গেলে মাটির ভাঁড়ে ভরে ফ্রিজে রেখে ঘণ্টা দুয়েক পর পরিবেশন করুন গাজরের ফিরনি। 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন