আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্ত্রিত্ব না পাওয়ায় অভিমান উগরে দিলেন বর্ষীয়ান বিএনপি নেতা গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিএনপির হয়ে ভোটে লড়েছিলেন সংখ্যালঘু হিন্দু প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। জয়ী হয়েছন তিনি । বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচনে জয়লাভ করেন। সেই গয়েশ্বর চন্দ্র রায় প্রকাশ্যে ঘোষণা করলেন তিনি আর কখনও মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এই মন্তব্য করেছেন। বিএনপির এই হিন্দু নেতার মন্তব্যে বাংলাদেশের রাজনীতিতে উঠেছে ঝড়। 

মন্ত্রিত্ব না দেওয়ায় মঙ্গলবার ক্ষোভ উগড়ে দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর রায়।  তিনি বলেছেন, ‘মন্ত্রী হব না জেনেই শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম। জীবনের শেষদিন পর্যন্ত আমি আর মন্ত্রিত্ব গ্রহণ করব না।’ বিএনপির বর্ষীয়ান এই  বিএনপি নেতা আরও বলেন, ‘আমি একজন সংসদ সদস্য ও জনগণের প্রতিনিধি। মন্ত্রী হওয়ার চেয়ে সংসদে জনগণের কথা তুলে ধরা এবং নিয়মের শাসন প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য।’  

বিএনপি জেতার পর কিছুদিন আগেই মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হয়। সোশ্যাল মিডিয়াতে  শপথ অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। হয়েছিল চর্চা। এই প্রসঙ্গে বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর শ্বশুর ব্যাখ্যা দিয়ে  বলেছেন,  মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগে থেকেই জানতেন। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার সময়   একজন কর্মকর্তা তাঁকে  না চিনে তাকে আসন ছেড়ে চলে যেতে বলেন এবং এসএসএফ ডাকার হুমকি দেন।  উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারপরেই তিনি  অনুষ্ঠানস্থল  ছেড়ে চলে যান।  অনেকেই বলছেন মন্ত্রিত্ব না দেওয়ার ক্ষুব্ধ হয়েই  মন্ত্রী না হওয়ার কথা বলেছেন  গয়েশ্বর রায়। যদিও মঙ্গলবারের সভায় তিনি  পর্যায়ক্রমে এলাকার সমস্যা সমাধানের আশ্বাস  দিয়েছেন। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ