নাম ছাড়াই শিলিগুড়িতে দেওয়াল লিখলেন গৌতম দেব, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি :শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব দেওয়াল লিখনের মাধ্যমে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের বিউগেল বাজিয়ে দিলেন। যদিও নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে এক মুহূর্ত সময় নষ্ট না করে পূর্ণ শক্তিতে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।শিলিগুড়ির মেয়র জানান, প্রার্থীর নাম ছাড়াই আপাতত দেওয়াল দখলের কাজ শুরু হয়েছে এবং দ্রুত তা শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, গৌতম দেব(Goutam Deb) এদিন ইঙ্গিত দিয়েছেন যে আগামী নির্বাচনে তিনি নিজের জন্মস্থান শিলিগুড়ি কেন্দ্র থেকেই লড়তে আগ্রহী। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি থেকেই ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জোরকদমে প্রচার ও দেওয়াল লিখন চলছে।

বুধবার দেওয়ালে নিজের নাম লিখে বিজেপির কটাক্ষে শান দিলেন গৌতম দেব। সপ্তাহখানেক আগে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকায় একটি সরকারি অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়ে দেন ওই বিধানসভা কেন্দ্র থেকে এবার তিনি প্রার্থী হবেন না। বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য এক প্রকার ভোটারদের দুষে গৌতম দেব জানান আগামী বিধানসভায় তিনি শিলিগুড়ি থেকে লড়াই করবেন। এই নিয়ে জেলা তৃণমূলের অন্দরে চাপানউত্তর শুরু হয়। বুধবার আরো একধাপ এগিয়ে শিলিগুড়িতে নিজের বাড়ির পাশে দেওয়াল লিখে প্রচার শুরু করে দিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শিলিগুড়ি ১৭ নম্বর ওয়ার্ডে মেয়র গৌতম দেবের(Mayor Goutam Deb) বাড়ি। নিজের এলাকার দেওয়ালে দেওয়ালে তৃণমূলের প্রার্থী হিসেবে গৌতম দেবেন নাম লেখা হয়। দলীয় কর্মীরা দাবি করছেন নির্বাচনী প্রচারে তারা এগিয়ে রয়েছেন। গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ির মতো শিলিগুড়িতে পরাজিত হয় তৃণমূল।

তৃণমূলের ওম প্রকাশ মিশ্রকে হারিয়ে অশোক গড়কে ভেঙে চুরে দিয়ে জয়ী হন সিপিএম ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া শঙ্কর ঘোষ। জয়ের ব্যবধান ছিল প্রায় ৬০ হাজার। এবারও বিজেপি শংকর ঘোষকেই শিলিগুড়িতে প্রার্থী করতে পারে। গৌতম দেবের দেওয়াল লিখন নিয়ে শঙ্কর ঘোষের কটাক্ষ “নিজেই নিজের নাম বলে দিচ্ছেন। নিজের দেওয়ালের নাম লিখছেন। আসলে লোক খুঁজে পাচ্ছেন না উনি।”শংকর ঘোষের পাল্টা দাবি, পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলের আগে বিজেপি প্রচার শুরু করেছে।

তবে আগ বাড়িয়ে কেউ এমন কাজ করছেন না। শিলিগুড়িতে যা চলছে তাতে অদক্ষ মেয়রের ন্যূনতম বিবেক থাকলে তিনি পদত্যাগ করতেন। এদিকে গৌতম দেব জানিয়েছেন, যদি দল তাকে প্রার্থী করে তাহলে তার নাম লেখা হবে। আপাতত দলের চিহ্ন দিয়ে উন্নয়নের কথা সেখানে লেখা থাকছে। দল যখন নাম ঘোষণা করবে তখন নাম সহ পোস্টার বিভিন্ন জায়গায় দেওয়া হবে ।কিন্তু তিনি প্রার্থী হন বা নাই হন দলের কাজ করতে দলকে এগিয়ে রাখতেই এই দেওয়াল লিখন শুরু হয়েছে বলে দাবি করেন।

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮