কুয়াশাচ্ছন্ন রাস্তায় রবি রাতে দুর্ঘটনায় হত ৪

যাত্রী সমেত গাড়ি গিয়ে ধাক্কা মারল রাস্তার পাশে থাকা বাড়িতে। সেই সংঘর্ষের জেরে গাড়ি গেল দুমড়ে মুচড়ে। আর তাতেই মারা গেলে এক দম্পতি সহ ৪জন। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের মালদা জেলার সদর মহকুমার পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রামপঞ্চায়েতের মহামায়াতলা এলাকায় মালদা-নালগোলা রাজ্য সড়কের ওপরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের রাতে রাস্তা ছিল কুয়াশায় ঢাকা। কমে গিয়েছিল দৃশ্যমানতাও। তারই মধ্যে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই ঘটল বিপর্যায়। ৩ যাত্রী সমেত গাড়ি গিয়ে ধাক্কা মারল রাস্তার পাশে থাকা বাড়িতে। সেই সংঘর্ষের জেরে গাড়ি গেল দুমড়ে মুচড়ে। আর তাতেই মারা গেলে এক দম্পতি সহ ৪জন। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের মালদা জেলার সদর মহকুমার পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রামপঞ্চায়েতের মহামায়াতলা এলাকায় মালদা-নালগোলা রাজ্য সড়কের ওপরে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন উদ্ধারের কাজে। কিন্তু গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে যাওয়ায় তাঁরা গাড়ি থেকে হতাহতদের বার করতে পারেননি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যাস কাটার মেশিন দিয়ে গাড়িটির দরজা কেটে হতাহতের বের করে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান ৩জন। ১জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ৪জন মারা গিয়েছেন তাঁদের মধ্যে দেবাশিস মন্ডল ওরফে চন্দন(২৪) ছিলেন গাড়ির চালক। যাত্রী হিসাবে গাড়িতে ছিলেন অনিক দাস(২৩) ও তার স্ত্রী নেহা দাস(২২) এবং সুব্রত শেঠ(২৫)। তাঁদের প্রত্যেকের বাড়ি মালদার হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। রবিবার গভীর রাতে তাঁরা কোথায় যাচ্ছিলেন আর কীভাবেই বা গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কুয়াশামোড়া রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়েই বাঁকের মুখে দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে বাঁকের মুখে গাড়িটি সোজা গিয়ে একটি বাড়িতে তীব্র গতিতে ধাক্কা মারে ও সেই সংঘর্ষের তীব্রতায় তা দুমড়েমুচড়ে যাওয়ার পাশাপাশি উল্টে যায়।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা