রুজিরা মামলায় স্বস্তির নির্দেশ কলকাতা হাইকোর্টের, কী বলল আদালত?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলার দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের সময়সীমা আরও বাড়ল। এই বিষয়ে বিচারপতি কৃষ্ণা রাও আজ, বৃহস্পতিবার তাঁর নির্দেশে জানিয়েছেন, আগামী ২৪ এপ্রিল পর্যন্ত রুজিরার বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অকারণ তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না। এমনকী ২৪ এপ্রিল এই মামলার বিস্তারিত শুনানি করবেন বিচারপতি। সুতরাং বিধানসভা নির্বাচনের মুখে বড় স্বস্তি। রুজিরা মামলায় গতবছর ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ ছিল। যা ফেব্রুয়ারি মাসে শেষ হতে চলেছিল। তার মধ্যেই এল অন্তর্বর্তী নির্দেশ।

এদিকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হল। আজ বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, কেন আপনারা নিম্ন আদালতে যান না? আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন রুজিরা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে কোনওরকম মানহানির বা অকারণ তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না। রুজিরা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে অভিযোগ করেছিলেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তাই তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যম ইচ্ছেমতো প্রচার করছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই বিষয়ে ইডিকে তাদের তদন্তের বিষয়ে আগে সংবাদমাধ্যমে প্রচার না করার নির্দেশ দিয়েছিলেন। সংবাদমাধ্যমও যাতে অকারণে অভিষেক পত্নীর নাম ব্যবহার করে প্রচার না করে সে বিষয়ে সতর্ক করেছিল আদালত।

অন্যদিকে এবার আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়, যে কোনও ক্ষেত্রে তল্লাশি এবং বাজেয়াপ্তের সময়ে কোনও সরাসরি সম্প্রচার করা যাবে না। তল্লাশি অভিযানের সময় আগে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে গিয়ে কোথাও তল্লাশি চালাতে পারবে না ইডি। এই সংক্রান্ত কোনও খবর পরিবেশন করলে অভিযুক্তের ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। বিচারপতি কৃষ্ণা রাও এদিন মামলাকারীকে বলেন, ‘‌কেন আপনারা নিম্ন আদালতে যান না? আগামী ২৪ এপ্রিল এই মামলাটির শুনানি করা হবে। ততদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অকারণ তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না।’‌

এছাড়া কয়লা দুর্নীতি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে সংবাদমাধ্যমের একাংশ একইসঙ্গে রুজিরার নামও জড়িয়ে দেয় বলে অভিযোগ। তাই মানহানিকর প্রচার বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলা। আদালতের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট সংবাদসংস্থার বিরুদ্ধে রুজিরা বা অভিষেক আদালত অবমাননার মামলা করতে পারবেন বলে জানিয়ে দেন বিচারপতি। কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে সামনে রেখে একশ্রেণির সংবাদমাধ্যম তাঁদের নামে মিথ্যা খবর প্রচার করছে বলে অভিযোগ তোলেন রুজিরা।

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪