উদয়পুরে বিজয়-রশ্মিকার রাজকীয় বিয়ে, প্রকাশ্যে নবদম্পতির প্রথম ছবি

অপেক্ষার অবসান! বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরাকোন্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুটি রীতিতে বিবাহ সেরেছেন তারকা জুটি। সকালে বিজয়ের অন্ধ্রপ্রদেশের আচারে তাঁদের বিয়ে গিয়েছে এবং সন্ধ্যায় রশ্মিকার ঐতিহ্য কোভাদা রীতিতে বিয়ে হয়েছে তাঁদের। অর্থাৎ তারকা দম্পতি দুজনেই নিজেদের রীতি মেনে বিয়ে করেছেন। তাঁদের বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ ছিল না। অবশেষে বিয়ের কয়েকদিন আগে ‘ভিরোশ’ জুটি তাঁদের বিয়ের ঘোষণা দেন। রাজস্থানের উদয়পুরে একটি বিলাসবহুল রিসোর্টে তাঁদের শুভ পরিণয় সম্পন্ন হল। বিকেলে তেলেগু মতে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন রশ্মিকা এবং বিজয় দুজনেই। তাঁদের পরনে ছিল তাঁদের রীতির ঐতিহ্যবাহী বিয়ের পোশাক।

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

লাল-সাদা রঙের পোশাকে সেজেছিলেন তাঁরা। রশ্মিকা ও বিজয় দুজনের শরীরেই অনেক গহনা ছিল। তবে কয়েকটি ছবিতে রশ্মিকাকে কাঁদতে দেখা গিয়েছে। তাঁর চোখ ছলছল করছিল। অর্থাৎ মনের মানুষকে পাওয়ার আনন্দে চোখে জল চলে আসে নায়িকার। আর রাজপুত্রের মতো দেখাচ্ছিল বিজয় দেবেরকোন্ডাকে। অবশেষে তাঁদের ৪ বছরের সম্পর্ক পরিণতি পেল। ২০১৮ সালে ‘ডিয়ার কমরেড’ এবং ‘গীত গোবিন্দম’ ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেন। তাঁদের জুটি ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল। তখন থেকেই তাঁদের বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে পরিণতি পায়। যদিও রশ্মিকার এর আগে অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান হয়ে গিয়েছি ল। কিন্তু কোনও কারণে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। এরপরেই বিজয়ের প্রেম পড়েন অভিনেত্রী। যদিও তাঁরা প্রেমের বিষয়টি গোপন রেখেছিলেন। বিয়েতে রশ্মিকার পরনে ছিল লাল রঙা শাড়ি, বিজয়ের পরনে সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয় ছিল। সঙ্গে সোনার ভারী গয়না। রশ্মিকার ব্লাউজেও জমকালো কাজ। মাথায় সোনার টায়রা নজরকাড়া।
রশ্মিকার গালে দেখা গেল একটি কালো তিল। 

 

শোনা যায়, দক্ষিণী বিয়েতে কুনজর কাটাতে কনের গালে নকল তিল আঁকা হয়। একটি ছবিতে ঘোড়ায় চড়ে বিজয়কে বিয়ে করতে আসতে দেখা যায়। অনুরাগীরা এই ছবি দেখে বলছেন, একেবারে রাজারানিদের মতে বিয়ে করছেন তাঁরা। যাই হোক এদিন, বিজয় বিয়ের ছবি শেয়ার করে লিখেছেন, “একদিন, আমি তাঁকে মিস করেছি। তাঁকে এমনভাবে মিস করেছি যে আমার মনে হয়েছিল যে সে যদি পাশে থাকত তাহলে আমার দিনটি আরও ভাল হত। যেমন সে যদি আমার পাশে বসে থাকত তাহলে আমার খাবার আরও স্বাস্থ্যকর হত। যেমন আমার ওয়ার্কআউটগুলি আরও মজাদার হত এবং সে যদি আমার সঙ্গে তা করত তাহলে শাস্তি কম হত। আজ আমার সেরা বন্ধু, আমার স্ত্রী।’অন্যদিকে, রশ্মিকা লেখেন, “হাই আমার ভালবাসা, এখন তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি ‘আমার স্বামী!’ মিঃ বিজয় দেবেরাকোন্ডা! সেই মানুষটি যিনি আমাকে সত্যিকারের ভালবাসা কেমন হয় তা শিখিয়েছেন, সেই মানুষটি যিনি আমাকে দেখিয়েছিলেন শান্তিতে থাকা কেমন হয়! সেই মানুষটি যিনি আমাকে প্রতিদিন বলতেন যে বড় স্বপ্ন দেখো এবং ক্রমাগত আমাকে বলতেন যে আমি যা ভাবতে পারি তার চেয়ে অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম! সেই মানুষটি যিনি আমাকে কখনও নাচতে বাধা দেননি। যে মানুষটি আমাকে বন্ধুদের সঙ্গে ভ্রমণ করতে দিয়েছেন। আমি এই মানুষটির উপর একটি বই লিখতে পারি! আমি সেই নারী হয়েছি যার স্বপ্ন আমি সবসময় দেখে এসেছি, কারণ তুমি তাকে আজ যা সে করেছ! আমি সত্যিই ধন্য! বিজ্জু তোমার প্রতি আমার অনুভূতি বর্ণনা করার জন্য আমার সবসময় শব্দের অভাব হয়! আমি তোমাকে সবসময় এটা বলেছি! কিন্তু তুমি হঠাৎ করেই আমার সমস্ত অর্জন, সংগ্রাম, সুখ, দুঃখ, আনন্দ, জীবন – সবকিছু জেনে নিয়েছো। আমি তোমাকে ভালোবাসি।’ আজ সকাল ১১:৩০ মিনিটে, রশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডা ঐতিহ্যবাহী তেলুগু হিন্দু রীতিনীতি অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ