গৃহ সম্পর্ক অভিযান বিশ বাঁও জলে, অর্ধেক বাড়িতে পৌঁছতেই পারল না বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শিয়রে বিধানসভা নির্বাচন। বাংলা দখলের স্বপ্নে বুঁদ বিজেপি। সেই কারণে জন সংযোগের জন্য বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক অভিযান শুরু করেছে বিজেপি। কিন্তু এই অভিযান শেষ হতে বাকি আর মাত্র ২দিন। জলপাইগুড়িতে এখনও অর্ধেকের বেশি বাড়িতেই পৌঁছতে পারেনি বিজেপি।

এর থেকেই বিজেপির নিচুর দলের সংগঠনের বেহাল দশা ছবি আরো স্পষ্ট হচ্ছে। গৃহ সম্পর্ক অভিযানে প্রতিটি বাড়িতে তিনবার করে যাওয়ার কথা থাকলেও, সব বাড়িতে একবার করেই পৌছতে পারছেন না বিজেপি নেতাদের একাংশ। ফলে জনসংযোগ তৈরির যে ইচ্ছে তাই সম্ভব হচ্ছে না। জলপাইগুড়ির বিজেপি নেতা জানিয়েছেন, সময়ের মধ্যে গৃহ সম্পর্ক অভিযান শেষ করার চেষ্টা চালানো হচ্ছে। সত্য শতাংশ বাড়িতে পৌছানো সম্ভব হয়েছে। এখনো বেশ কিছু বাড়িতে পৌঁছানো যায়নি। আগামী দুই দিনে এই কাজ শেষ করতে পারবে বলে, আশা প্রকাশ করেছেন তাঁরা।

আগেই প্রকাশ্যে এসেছিল বিজেপির সংগঠনের অবস্থা সংকটজনক। বুথ ভিত্তিক সংগঠন সেই ভাবে নেই। তাই মানুষের মধ্যে পৌঁছতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে বিজেপি। ফেসবুক, হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রামকেও ব্যবহার করা হচ্ছে। বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরদের রাজত্ব চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার তাদেরকেই ব্যবহার করছে গেরুয়া শিবির। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে চাইলে বুথস্তরে সেভাবে সংগঠনকে এখনও শক্তিশালী করতে পারেনি বিজেপি। তাই বহু জায়গায় বাড়ি বাড়ি পৌঁছতে পারেনি গেরুয়া শিবিরের নেতারা।

প্রতিটি কেন্দ্রে সভা করতে বলা হয়েছিল। তাতেও জলপাইগুড়িতে ঘাটতি দেখা গিয়েছে। জলপাইগুড়ি ১ নম্বর মণ্ডলে ১৪টি শক্তিকেন্দ্রের মধ্যে চারটিতে সভা করতে পারেনি বিজেপি। ২ নম্বর মণ্ডলে ১২টি শক্তিকেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রে সভা করার সম্ভব হয়নি।  

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন