রবিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ভেস্তে গেলে কী হবে? ম্যাচের আগে জেনে নিন আবহাওয়ার বড় আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের মুখোমুখি লড়াই কার্যত নকআউটের মতো। এই ম্যাচে যে দলই জয় পাবে, তারাই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। ইতিমধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা গ্রুপ ১ থেকে সেমিফাইনালে উঠে গিয়েছে। অন্যদিকে, জিম্বাবোয়ে পুরোপুরি ছিটকে গিয়েছে শেষ চারের দৌড় থেকে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন রবিবার যদি বৃষ্টি বাধা দেয়, তাহলে কী হবে? ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলই এক পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে উভয়েরই মোট পয়েন্ট দাঁড়াবে তিন। তখন সিদ্ধান্ত আসবে নেট রান রেটের (NRR) ওপর। এই জায়গাতেই ভারতের চিন্তা। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০১ রানের বড় জয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট +১.৭৯১, যেখানে ভারতের নেট রান রেট -০.১০০। ফলে ম্যাচ ভেস্তে গেলে উচ্চতর নেট রান রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজই সেমিফাইনালে যাবে, আর ভারত টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

আরও পড়ুন: সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নামছে কিউইরা

এই পরিস্থিতি তৈরি হলে অধিনায়ক সূর্যকুমার যাদবের কৌশল নিয়েও প্রশ্ন উঠতে পারে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়াকে পুরো ওভার করানো হয়নি। তার বদলে শিবম দুবে দুই ওভারে ৪৬ রান দেন। ভারত যদি ওই ম্যাচে ১০৮ রানের বেশি ব্যবধানে জিতত, তবে নেট রান রেট অনুকূলে থাকত।

তবে স্বস্তির খবর, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। দিনের তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সন্ধ্যায় নেমে আসবে ২৫–২৬ ডিগ্রিতে। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে বৃষ্টির আশঙ্কা নেই। তাই আপাতত আবহাওয়া ভারতীয় সমর্থকদের পক্ষে। এখন নজর একটাই—এই হাই-ভোল্টেজ ম্যাচে হার মানেই বিদায়।

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের