জানেন কি টি টোয়েন্টি বিশ্বকাপে বার বার ভারতের স্বপ্নভঙ্গ ঘটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ?

রবিবার দুই দল মুখোমুখি হওয়ার আগে জেনে নিন, ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ইতিহাস। বারবার ভারতের ট্রফি জেতার স্বপ্নভঙ্গের কারণ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। রবিবার (১ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। তবে এবারের বিশ্ব কাপে ভারতের পারফরম্যান্স নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কারণ ভারত তেমন ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটা হল বিশ্বকাপে ভারতের শেষ সুযোগ। এই ম্যাচে যে দল জিতবে তারা বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং যে দল হারবে তাদের ২০২৬ সালের T20 বিশ্বকাপের ময়দান থেকে বিদায় নিতে হবে। তাই এই ম্যাচটি প্রত্যেকটি ভারতীয়দের জন্যে স্মরণীয় হতে চলেছে। তবে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের উপর আধিপত্য বিস্তার করেছে ভারত। দুই দলের ৩০টি ম্যাচের মধ্যে ভারত ১৯টি জিতেছে এবং ওয়েস্ট ইন্ডিজ ১০টি জিতেছে। আর একটি ম্যাচ ড্র হয়েছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে পাশা উল্টে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারত হেরেছে।  এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে, তাতে ওয়েস্ট ইন্ডিজ ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। যা ২০১৬ সালে দুই দলের সেমিফাইনালের ম্যাচের কথা মনে করিয়ে দিচ্ছে। কারন সে বারও ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জার হার হয়েছিল ভারতের। আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার জন্যে দুই দল মুখোমুখি হতে চলেছে। তাই আবারও ভারতের স্বপ্নভঙ্গ হবে না তো? সেটাই চিন্তা ক্রিকেট বিশ্বের। রবিবার দুই দল মুখোমুখি হওয়ার আগে জেনে নিন, ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের ইতিহাস। বারবার ভারতের ট্রফি জেতার স্বপ্নভঙ্গের কারণ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল দুটি দল। লন্ডনের লর্ডসে, প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে মাত্র ১৫৩ রান করেছিল ভারত। জবাবে, ডোয়াইন ব্রাভো অপরাজিত ৬৬ রান করে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটের জয় এনে দেন। সেই ম্যাচে ব্রাভো দুর্দান্ত বোলিংও করেছিলেন, চারটি উইকেট নিয়েছিলেন।

এরপর ২০১০ সালে, ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ আবারও জয়লাভ করে। ব্রিজটাউনে খেলা ম্যাচে অধিনায়ক ক্রিস গেইলের ৯৮ রানের দারুণ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৬৯ রান করতে সমর্থ হয়। তবে জবাবে শুরুটা ভাল করলেও ২০ ওভারে ১৫৫ রানে ৯ উইকেটে হেরে যায় ভারত। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে ম্যাচটি জিতে যায়।

এরপর ২০১৪ সালে, ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়লাভ করে। মীরপুরে খেলা সেই ম্যাচে, ভারত দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দেয়। সেই ম্যাচে বিরাট কোহলি (৫৪) এবং রোহিত শর্মার (অপরাজিত ৬২) দারুণ ব্যাটিং দলকে ফাইনালে পৌঁছে দিতে সাহায্য করেছিল।

তবে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিল ২০১৬ সালের মুম্বইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২ উইকেটে ১৯২ রান করেছিল। বিরাট কোহলি অপরাজিত ৮৯ রান করেন এবং রোহিত শর্মা ৪৩ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে লেন্ডল সিমন্স অপরাজিত ৮২ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শুরুতে দুটি উইকেট হারানো সত্ত্বেও, তিনি অসাধারণ ইনিংস খেলে দলকে ৭ উইকেটে জয়ী করেন। পরে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয়। সুতরাং চার ম্যাচে তিনটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পরাজয়ের রেকর্ড দিয়েছে। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ বারবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পথ আটকেছে। ২০১৬ সালের ভারতের পরাজয় এখনও ভক্তদের হৃদয়ে খোদাই করা রয়েছে। তাই রবিবারের ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নিয়ে অনেক আশা প্রত্যাশা রয়েছে ভারতের ভক্তদের। যেটি অনেক স্মৃতিকে তাজা করবে।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল