ভক্তিতেই শক্তি, IPL-এর আগে রাঁচির মন্দিরে পুজো দিয়েই ভক্তদের সঙ্গে সেলফি ধোনির

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবারেও চেন্নাই সুপার কিংসের (CSK) প্রতিনিধিত্ব করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রায় শেষের পথে। আগামিকাল তথা রবিবার (১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচে যে জিতবে সেই দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং যে দল হারবে তাকে বিশ্বকাপ ছেড়ে ঘরে ফিরতে হবে। সুতরাং আগামিকালের ম্যাচের দিকে চোখ থাকবে গোটা ক্রিকেট বিশ্বের। এর মধ্যেই IPL-এর নতুন দিনক্ষণের ঘোষণা হয়ে গেল। আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। এবারেও চেন্নাই সুপার কিংসের (CSK) প্রতিনিধিত্ব করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তবে এটাই হয়তো তাঁর শেষ আইপিএল ম্যাচ হতে পারে।

এরপরেই তিনি ক্রিকেট জগত থেকে অবসরের ঘোষণা করতে পারেন। তবে, আইপিএলের আগে ধোনি কিন্তু তাঁর ঈশ্বরের প্রতি বিশ্বাস ভুলে যাননি। তাই আইপিএল শুরুর আগেই রাঁচি থেকে ৬০ কিলো মিটার দূরে তামারের দিওয়াড়ি মন্দিরে পুজো দিতে গেলেন ধোনি এবং দেবীর আশীর্বাদ নিলেন। আসলে ধোনির এই মন্দিরের সঙ্গে একটি বিশেষ সংযোগ রয়েছে। যেকোনও বড় টুর্নামেন্টের আগে তিনি সর্বদা এই মন্দিরে পুজো দিতে যান। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রতিনিধিত্ব করবেন তিনি। তাই আসন্ন আইপিএল মরসুমের আগেই ঐতিহ্য বজায় রেখে বাড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে গিয়ে দেবতার আশীর্বাদ নিয়ে এলেন ধোনি। তাঁর সঙ্গে ছিলেন মন্দিরের পুরোহিত মনোজ পান্ডা। আর ধোনি মন্দিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁকে দেখতে ভক্তদের ভিড় জমে মন্দির চত্বরে। তাঁর সঙ্গে সেলফি তুলতে আগ্রহ দেখান ভক্তরা।

তবে, ধোনি ভক্তদের হতাশ করেননি, তিনি সবার সঙ্গে সেলফি তোলেন। দিওয়াড়ি মন্দিরের সঙ্গে ধোনির সম্পর্ক বহু আগের। যে কোনও টুর্নামেন্টের আগে তিনি এই মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। তিনি বিশ্বাস করেন, দেবীর আশীর্বাদ তাঁর পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে। ২০২৬ সালের আইপিএল শুরুর আগে ধোনির এই সফর তাঁর ভক্তদের আরও উত্তেজিত করে তুলেছে। যা প্রমাণ করে, ক্রিকেট ধোনির পেশাদার জীবনের একটি অংশ হলেও, তিনি সবসময় ঈশ্বরকে ভক্তি করেন। তাঁর এই ভক্তি সমগ্র ক্রিকেটপ্রেমী সম্প্রদায়ের কাছেও অনুপ্রেরণাদায়ক।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল